চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের পোস্টে আলোচনায় রুনার জীবনের হিসেব-নিকেশ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:31 অপরাহ্ন 01, জুন 2025
in বিনোদন
A A
শিল্পী রুনা লায়লা পারফর্ম করছেন, দর্শকরা উপভোগ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত নতুন ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। শুক্রবার (৩১ মে) চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিরিজটির শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়।

রবিবার (১ জুন) প্রকাশিত হয় ‘পাপ কাহিনী’-এর অফিসিয়াল ট্রেলার। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘পাপ কাহিনী’র মুখ্য অভিনেত্রী রুনা খানের সাথে নির্মাতা ও সহ-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের এক ব্যক্তিগত আলাপ! যা তিনি পোস্ট করেছেন ফেসবুকে!

শনিবারের আয়োজিত সংবাদ সম্মেলনের এক মুহূর্তু তুলে ধরে জয় লেখেন— “পাপ কাহিনীর প্রেস মিটে রুনা খান আমাকে বলল, জীবনে ওর বড় কোন চাহিদা নাই। জিজ্ঞেস করলাম, ছোট চাহিদা কী? উত্তরে বলে— একটা বাড়ি। একটা গাড়ি। ব্যাংকে ৫ কোটি টাকা। বাকি জীবনে আর মাত্র দশটা দুর্দান্ত সিনেমা।”

জয়ের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের দৃষ্টি কাড়ে। কেউ বলছেন, “এই যদি ছোট চাহিদা হয়, তাহলে বড়টা কী?” — আবার অনেকেই বলছেন, “এটা এক ধরনের রিফাইন্ড উচ্চাশা, বাস্তবতাজড়িত শিল্পীসত্তার বহিঃপ্রকাশ।”

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তার এই অকপট স্বীকারোক্তির পক্ষেও বহুজন মত দিচ্ছেন!

৯ জুন আইস্ক্রিনে স্ট্রিমিংয়ের অপেক্ষায় থাকা সিরিজটি সম্পর্কে পরিচালক জয় বলেন, “এই গল্প শুধু পাপ নিয়ে নয়, পাপের কারণ, দায় ও মুক্তির প্রশ্নগুলো নিয়ে। মানুষ কেন পাপ করে, সেটিই আমাদের মূল অনুসন্ধান।”

“পাপ কাহিনী” একটি থ্রিলারধর্মী গল্প হলেও এর মধ্যে রয়েছে মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক দ্বন্দ্ব।

এরআগে শনিবারের সংবাদ সম্মেলনে ওয়েব সিরিজটি নিয়ে আত্মবিশ্বাসী জয় বলেন,”আমি কনফিডেন্ট, ১০০ পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমার এই ‘পাপ কাহিনি’ ওয়েব সিরিজ দর্শক দেখলে পছন্দ করবেন। এটি সুন্দর গল্পে সবার সু-অভিনীত একটি কনটেন্ট।”

রুনা খান বলেন, স্বামী স্ত্রীর প্রেম ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে এই ওয়েব সিরিজ। জয় ভাইকে বলেছিলাম, আপনার উপস্থাপনা ভাল লাগে না, কিন্তু অভিনয় ও নির্মাণ ভালো লাগে। এজন্য তার উপস্থাপনায় আসিনা কিন্তু তার নির্মাণে সাড়া দিয়েছি।

Tags: আইস্ক্রিনওয়েব সিরিজজয়পাপ কাহিনীরুনা খানলিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
Previous Post

সোশ্যাল মিডিয়ায় হচ্ছে তরুণদের ভয়াবহ খাদ্যাভ্যাসের রোগ

Next Post

শেষ হলো বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প

Next Post
বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পের অংশগ্রহণকারীরা একত্রিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হলো বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প

বাংলাদেশ ক্রিকেটার হারিসের সেঞ্চুরি উদযাপন, জয়োল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হারিসের সেঞ্চুরি, হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT