চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতিহাসের প্রথম ‘নারী প্রেসিডেন্ট’ পেল নামিবিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:42 অপরাহ্ন 04, ডিসেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের ছবি, তিনি সাদা চুলের, গ্লাস পরা, ব্লু শার্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

নামিবিয়ায় ইতিহাস গড়ে প্রথম ‘নারী প্রেসিডেন্ট’ হিসেবে নির্বাচিত হয়েছেন এসডব্লিউএপিও দলের নেত্রী নেতুম্বো নান্দি নাদাইতওয়া। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দেশটির নির্বাচন কমিশন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করে। ৭২ বছর বয়সী নান্দি বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তার বিজয়ের মাধ্যমে এসডব্লিউএপিও দলের দীর্ঘ ৩৪ বছরের শাসন আরও শক্তিশালী হলো।

বিবিসি জানিয়েছে, নির্বাচনে নান্দি নাদাইতওয়া পেয়েছেন ৫৭ শতাংশ ভোট, যা তাকে সহজেই জয়ী হতে সহায়তা করেছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করতে ৫০ শতাংশের বেশি ভোট প্রয়োজন হয়। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন আইপিসি দলের নেতা পান্দুলেনি ইতুলা, যিনি প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নান্দি নাদাইতওয়া এক বিবৃতিতে বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন। তিনি আরও জানান, স্বাধীনতা সংগ্রামে তার দলের ভূমিকার কারণেই গ্রামীণ অঞ্চলের এবং বয়স্ক ভোটারদের সমর্থন ধরে রাখা সম্ভব হয়েছে।

ষাটের দশকে এসডব্লিউএপিওতে যোগ দিয়ে স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন নান্দি। গণতন্ত্র প্রতিষ্ঠার পর তিনি একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই, যা তাকে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে গড়ে তুলেছে।

তবে নির্বাচনের সময় কিছু কারিগরি সমস্যার কথা শোনা যায়। ব্যালট পেপারের অভাব এবং ভোট গ্রহণে বিলম্বের কারণে নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধী দল আইপিসি অসন্তোষ প্রকাশ করেছে। তারা নির্বাচনের ফলাফল আদালতে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নামিবিয়ায় বেকারত্ব এবং আয়ের বৈষম্যের কারণে এসডব্লিউএপিওর জনপ্রিয়তা কিছুটা কমে গেলেও, নান্দি নাদাইতওয়ার নেতৃত্ব দলের ঐক্য ফিরিয়ে এনেছে এবং এই বিজয়কে নিশ্চিত করেছে।

Tags: নামিবিয়াপ্রেসিডেন্ট
Previous Post

‘মন থেকে সবাই চেয়েছিল, তাই জিততে পেরেছি’

Next Post

ভারতের দিকে বাংলাদেশী ট্যাংকের বহর এগিয়ে যাওয়ার গুজব

Next Post
বাংলাদেশি ট্যাংকের বহর ভারত সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিকে বাংলাদেশী ট্যাংকের বহর এগিয়ে যাওয়ার গুজব

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান, পেস বোলার, ক্রিকেট মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সবাই যে পরিশ্রমটা করেছে সেটা ছিল অসাধারণ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT