চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মন থেকে সবাই চেয়েছিল, তাই জিততে পেরেছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:37 অপরাহ্ন 04, ডিসেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোটে টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বে ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জিতল বাংলাদেশ। ১০১ রানের দারুণ জয়ে দলের সবাইকে কৃতিত্ব দিচ্ছেন মিরাজ। জানিয়েছেন, তার নেতৃত্ব এবং পরামর্শ সবাই মেনে নিয়েছে। তাতে জয় পেয়েছে টিম টাইগার্স।

কিংসটন টেস্টে টসে জিতে আগে ব্যাটিং নিয়ে ১৬৪ রানে গুটিয়ে যায় লাল-সবুজের দল। এরপরই ঘুরে দাঁড়ানোর শুরু। অভাবনীয় সেই লড়াইয়ের পথ ধরে চতুর্থ দিন বিকেলে জয়ের বন্দরে নোঙর করে টিম টাইগার্স।

২০১ রানে হেরে শুরু হয়েছিল বাংলাদেশ ও মিরাজের। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে ১০১ রানের জয় তুলে নিয়েছে টিম টাইগার্স। নেতৃত্বের দ্বিতীয় টেস্টে এমন জয়, সেটিও ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে, মিরাজের কাছে এটা বিশাল প্রাপ্তি।

২৭ বর্ষী অলরাউন্ডার বললেন, ‘খুবই ভালো লাগছে, প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচ জিতেছি, এটা অবশ্যই আমার জন্য বড় একটা অর্জন। যেহেতু প্রথম অধিনায়কত্ব করছি, এটা আমার জন্য বড় একটা পাওয়া ওয়েস্ট ইন্ডিজের মাটিতে।’

‘জয়ের কৃতিত্ব দিতে চাই সব খেলোয়াড়কে। যেভাবে পরামর্শ দিয়েছি, সবাই মেনে নিয়েছে। এই বিষয়টাও আমার কাছে খুব ভালো লেগেছে। কন্ডিশন সহজ ছিল না। সব খেলোয়াড়ের জন্যই অনেক কঠিন ছিল। সবাই মানসিকভাবে এমন ছিল যে, ম্যাচটা জিততে হবে। সবাই চেয়েছিল মন থেকে ম্যাচটা জেতার জন্য। এরজন্যই আমরা ম্যাচটা জিততে পেরেছি।’

Tags: ওয়েস্ট ইন্ডিজকিংসটন টেস্টটিম টাইগার্সতাইজুলবাংলাদেশমিরাজলিড স্পোর্টসশান্ত
Previous Post

গণঅভ্যুত্থানে চোখে গুলিতে আহতদের উন্নত চিকিৎসায় বিদেশে নেওয়ার দাবি

Next Post

ইতিহাসের প্রথম ‘নারী প্রেসিডেন্ট’ পেল নামিবিয়া

Next Post
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের ছবি, তিনি সাদা চুলের, গ্লাস পরা, ব্লু শার্টে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসের প্রথম 'নারী প্রেসিডেন্ট' পেল নামিবিয়া

বাংলাদেশি ট্যাংকের বহর ভারত সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিকে বাংলাদেশী ট্যাংকের বহর এগিয়ে যাওয়ার গুজব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT