চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন আঙ্গিকে ফিরে এলো নজরুলের বর্ষার গান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 22, জুন 2026
in বিনোদন
A A
নজরুলের বর্ষার গান পরিবেশে এক নারী ও একজন পুরুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের সংগীত দিবসে প্রকাশিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান ‘বরষা ঋতু এলো এলো’। কবির এই গানের মাধ্যমে ফুটে উঠেছে প্রকৃতির নবীন উচ্ছ্বাস, মেঘ-বৃষ্টির চিরন্তন সৌন্দর্য এবং বর্ষার ভয়ংকর রূপের প্রকাশ।

বর্ষা প্রকৃতির বর্ণনাকে কেন্দ্র করে রচিত এই গানটি শিল্পী প্রকাশ করেছেন তার শ্রোতাদের জন্য। বর্ষাকে কেন্দ্র করে যুগলবন্দীর আদলে করা এই গানটিতে মূলত কণ্ঠ এবং সেতারকেই প্রাধান্য দেয়া হয়েছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন নজরুল সংগীত শিল্পী বর্ণালী সরকার। সেতার বাজিয়েছেন এবং সংগীত পরিচালনা করেছেন জাহাঙ্গীর আলম (শ্রাবণ)।

কাজী নজরুল ইসলামের বর্ষার গান ‘বরষা ঋতু এলো এলো’ এবং বর্ষার রাগ ‘মেঘ’-এর সমন্বয়ে অনেকটা যুগলবন্দীর আদলে তৈরী করা হয়েছে কম্পোজিশনটি। গানটিতে পাখাওয়াজ ও তবলায় সঙ্গত করেছেন রবীন্দ্রনাথ পাল এবং পিয়ানোয় সঙ্গত করেছেন কৌশিক আহমেদ অন্তর।

গানটির মিক্সিং ও মাস্টারিংয়ের দায়িত্ব পালন করেছেন ইফতে খাইরুল আলম শুভ। ‘বরষা ঋতু এলো এলো’ গানটি শিল্পীদ্বয়ের নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

তারা বলেন, সংগীতের মানুষ হিসেবে বিশ্ব সংগীত দিবস একটি গুরুত্বপূর্ণ দিন। বর্ষা যেমন প্রকৃতিকে সজীব করে তোলে তেমনি বর্ষার গানও আমাদের মনকে প্রানবন্ত করে দেয়। এই গানের মাধ্যমে বর্ষার আবহকে শ্রোতাদের কাছে আরও জীবন্ত ও হৃদয়গ্রাহী করে তুলতে গানটির শুধু কথা আর সুর নয় সাথে প্রাধান্য দেয়া হয়েছে বাদ্যযন্ত্রের বিন্যাসকে।

নজরুল সংগীতের সুর ও সৌন্দর্যকে অক্ষুণ্ণ রেখে কিছুটা ভিন্নভাবে তৈরী করা এই সংগীতায়োজন নতুন প্রজন্মের শ্রোতাদের কাছেও সমাদৃত হবে বলে আশা প্রকাশ করেন তারা।

Tags: নজরুলগীতিবর্ণালী সরকার
Previous Post

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি: জন্তর-মন্তরে অব্যাহত ককরোচ পার্টির ধর্মঘট

Next Post

পর্নোগ্রাফি দেখে ৯ মাসের শিশুকে ধর্ষণ করল ১২ বছরের কিশোর

Next Post
উত্তরপ্রদেশ পুলিশ গাড়ি, নিরাপত্তা বাহিনী, পুলিশ কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্নোগ্রাফি দেখে ৯ মাসের শিশুকে ধর্ষণ করল ১২ বছরের কিশোর

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ফুটবল ম্যাচের প্রস্তুতি ও খেলোয়াড়দের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া লড়াই: পরিসংখ্যান কী বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT