চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পর্নোগ্রাফি দেখে ৯ মাসের শিশুকে ধর্ষণ করল ১২ বছরের কিশোর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 22, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উত্তরপ্রদেশ পুলিশ গাড়ি, নিরাপত্তা বাহিনী, পুলিশ কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশে মায়ের পাশে ঘুমন্ত নয় মাসের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে ১২ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে।

রোববার (২১ জুন) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, উত্তরপ্রদেশের গুলারিহা থানা এলাকায় শুক্রবার রাতে মদ্যপান করে এবং মোবাইলে পর্নোগ্রাফিক ভিডিও দেখার পর অভিযুক্ত কিশোর এই কাজ করে। তার মোবাইল ফোন থেকে ৫০টিরও বেশি অশ্লীল ভিডিও এবং ১০০টির অধিক পর্ণোগ্রাফিক ওয়েবসাইটের সার্চ ইতিহাস উদ্ধার করা হয়েছে।

শনিবার ভোররাত আনুমানিক ২টার দিকে ভুক্তভোগী শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা গ্রাম ও আশপাশের মাঠে ব্যাপক তল্লাশি চালান। সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি মাঠের টিনের শেডের কাছে রক্তাক্ত ও যন্ত্রণায় কাতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়।

পরিবারের লোকজন তাকে প্রথমে স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে বি আর ডি মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পরীক্ষায় শিশুটির ওপর যৌন নির্যাতনের প্রমাণ মেলে। বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

তদন্তে শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর সন্দেহের তীর আসে চণ্ডীগড় থেকে তিন দিন আগে আসা ১২ বছর বয়সী এক আত্মীয় কিশোরের দিকে। রোববার তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে প্রথমে অসংলগ্ন বক্তব্য দিলেও পরে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

সিটি পুলিশ সুপার নিমেশ পাতিল বলেন, শিশুটি বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনায় শিশু সুরক্ষা ও পর্নোগ্রাফির সহজলভ্যতা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Tags: ধর্ষণশিশু
Previous Post

নতুন আঙ্গিকে ফিরে এলো নজরুলের বর্ষার গান

Next Post

আর্জেন্টিনা-অস্ট্রিয়া লড়াই: পরিসংখ্যান কী বলছে

Next Post
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ফুটবল ম্যাচের প্রস্তুতি ও খেলোয়াড়দের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-অস্ট্রিয়া লড়াই: পরিসংখ্যান কী বলছে

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT