চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনা-অস্ট্রিয়া লড়াই: পরিসংখ্যান কী বলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:59 অপরাহ্ন 22, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা-অস্ট্রিয়া ফুটবল ম্যাচের প্রস্তুতি ও খেলোয়াড়দের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আলজেরিয়াকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। গ্রুপপর্বে দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ অস্ট্রিয়া। ইউরোপের দেশটির বিপক্ষে লড়াইয়ে নামার আগে দেখে নেয়া যাক দুদলের পরিসংখ্যানের খতিয়ান।

যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়মে সোমবার রাতে মুখোমুখি হবে ‌‘জে’ গ্রুপের এ দুদল। বাংলাদেশ সময় খেলা শুরু রাত ১১টায়। ম্যাচ সরাসরি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে। এই ম্যাচে যে দল জিতবে তারা এগিয়ে যাবে পরের রাউন্ডে। কারণ গ্রুপপর্বে জর্ডানের বিপক্ষে প্রথম ম্যাচে অস্ট্রিয়া ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছিল। উভয় দলই ৩ পয়েন্ট সঙ্গী করে নামছে।

ম্যাচে আর্জেন্টিনা যদি জেতে, ৩২-এ চলে যাবে। দিনের অন্য ম্যাচে জর্ডান যদি আলজেরিয়ার বিপক্ষে না জেতে, গ্রুপের শীর্ষ স্থানও নিশ্চিত হতে পারে লিওনেল মেসি বাহিনীর।

দুদলের পরিসংখ্যান বলছে, খুব বেশিবার একে অপরের মুখোমুখি হয়নি। তাদের মধ্যে সবশেষ ম্যাচটি হয়েছিল ৩৬ বছর আগে, ১৯৯০ সালে। ভিয়েনায় হওয়া খেলা ড্র হয়েছিল ১-১ গোলে। একই শহরে ১৯৮০ সালেও একবার মুখোমুখি হয়েছিল দুদল। অস্ট্রিয়াকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। যা ছিল আন্তর্জাতিক ক্যারিয়ারে কিংবদন্তির প্রথম এবং শেষ হ্যাটট্রিক।

দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনা মোট ৬ গোল দিয়েছে এবং হজম করেছে দুটি। ১৯৬৬ সালের জুনে একটি আনঅফিসিয়াল ম্যাচে অস্ট্রিয়া ১-০তে হারিয়েছিল আর্জেন্টিনাকে।

অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামার আগে একটি জায়গায় এগিয়ে থাকবে আর্জেন্টিনা। ইউরোপীয় দেশগুলোর বিপক্ষে নিজেদের শেষ আট বিশ্বকাপ গ্রুপপর্বের ম্যাচের মধ্যে আর্জেন্টিনা মাত্র একটিতে হেরেছে (২০১৮ সালে ক্রোয়েশিয়া সঙ্গে ৩-০ ব্যবধানে হার)। বাকি ৪টিতে জয় এবং ড্র হয়েছে তিন ম্যাচে।

অন্যদিকে, অস্ট্রিয়া ঐতিহাসিকভাবে লাতিন আমেরিকান প্রতিপক্ষের বিপক্ষে বেশ ভুগেছে। ১৯৮২ বিশ্বকাপে চিলির বিরুদ্ধে ১-০ গোলে জেতার পর থেকে ওই অঞ্চলের প্রতিপক্ষের বিপক্ষে খেলা ১০ ম্যাচের মধ্যে তারা মাত্র একটিতে জিতেছে (৪ ড্র, ৫ হার)। একমাত্র জয়টি এসেছিল ২০১৭ সালের নভেম্বরে, উরুগুয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে।

এদিকে অপ্টা সুপারকম্পিউটার বলছে আর্জেন্টিনার পক্ষে। এটির বিশ্লেষণ, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ; পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা ২১.৯ শতাংশ আর অস্ট্রিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা আছে ১৭.০ শতাংশ।

Tags: অস্ট্রিয়াআর্জেন্টিনাপরিসংখ্যানফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

পর্নোগ্রাফি দেখে ৯ মাসের শিশুকে ধর্ষণ করল ১২ বছরের কিশোর

Next Post

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রতিনিধিরা একসঙ্গে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

বিশ্লেষক বক্তা পানি সংকট ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পানি সংকটে ভারত-পাকিস্তান উত্তেজনা, যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT