চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা

পানিতে লাফিয়েও নিজেকে বাঁচাতে পারেননি

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
10:05 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় এক যুবকের শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর পানিতে লাফিয়েও নিজেকে বাঁচাতে পারেননি।

ঘটনার পরদিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম।

এর আগে, বুধবার রাত ১০টার দিকে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় একদল লোক তার গায়ে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দেয় বলে মৃত্যুর আগে স্বজনদের জানান ভুক্তভোগী।

নিহত ফরহাদ হোসেন (৩৫) ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। তিনি বেকারদের কর্মসংস্থান দাবিসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংসদ সদস্য প্রার্থী হওয়ারও ঘোষণা দিয়েছিলেন ফরহাদ।

পুলিশ ও স্বজনরা জানান, রাত ১০টার দিকে বাসা থেকে বের হন ফরহাদ। এ সময় পেছন থেকে একদল লোক ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে তিনি পাশে একটি জলাশয়ে লাফিয়ে পড়েন। ফরহাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ফরহাদ মারা যান।

ফরহাদের বাবা আব্দুস সাত্তার বলেন, তার ছেলে মাদকের বিরুদ্ধে নানা কর্মসূচি পালনসহ বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল। এসব নিয়ে কিছু লোকের সঙ্গে ফরহাদের বিরোধ ছিল। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেছেন।

ওসি কামরুল ইসলাম বলেন, হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় ফরহাদের সঙ্গে কথা বলেছে পুলিশ।

তার বক্তব্য রেকর্ড করা হয়েছে। ফরহাদ বলেছেন, সে বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে নির্জন স্থানে যেতেই পেছন থেকে একজন পেট্রোল ছিটিয়ে দেয়। অপর একজন আগুন ধরিয়ে দেয়। তবে ফরহাদ তাদের কাউকে চিনতে পারেনি বলেও জানিয়েছেন।

ওসি বলেন, কেন বা কি কারণে আগুনে পুড়িয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার তদন্ত চলছে। লাশ হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags: আগুনে পুড়িয়ে হত্যাফরহাদ হোসেন
Previous Post

ইসলামে আল্লাহর ওপর ভরসার প্রকৃত অর্থ

Next Post

টুইন টাওয়ার হামলার ২৫ বছর

Next Post
ছবি: সংগৃহীত

টুইন টাওয়ার হামলার ২৫ বছর

ছবি: সংগৃহীত

আগামীকাল ভারতে ব্রিকস সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT