চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টুইন টাওয়ার হামলার ২৫ বছর

এখনও কাটেনি ক্ষত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 পূর্বাহ্ন 11, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ভয়াবহ ৯/১১ সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি আজ। হামলায় নিহতদের স্মরণে নানা কর্মসূচি পালন করছে মার্কিনিরা। তবে এত বছর পরও সেই ট্র্যাজেডি থেকে যুক্তরাষ্ট্র যথেষ্ট শিক্ষা নিতে পারেনি বলে অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। অন্যদিকে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একাংশের দাবি, ২৫ বছর পরও হামলার নেপথ্যের সব প্রশ্নের উত্তর মেলেনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর সকালে নিউইয়র্কের মানুষ যখন দিনের কাজ শুরু করছিলেন, তখন ছিনতাই করা দুটি যাত্রীবাহী বিমান ম্যানহাটনের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে আঘাত হানে। মুহূর্তেই ভবন দুটিতে আগুন ও বিস্ফোরণ শুরু হয়। প্রায় দুই ঘণ্টার ব্যবধানে ধসে পড়ে ১১০ তলা ভবন দুটি।

একই দিন আরেকটি বিমান যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আঘাত হানে। চতুর্থ বিমানটি ওয়াশিংটনের দিকে যাওয়ার সময় যাত্রীদের প্রতিরোধের মুখে পেনসিলভানিয়ার একটি খোলা মাঠে বিধ্বস্ত হয়।

পরে জানা যায়, চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে এসব হামলা চালানো হয়েছিল। হামলার সঙ্গে আল-কায়েদার ১৯ সদস্য জড়িত ছিলেন বলে তদন্তে উঠে আসে। এতে প্রায় ৩ হাজার মানুষ নিহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি হয়ে ওঠে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।

মামদানিকে ঘিরে বিতর্ক

৯/১১-এর ২৫ বছর পূর্তির আনুষ্ঠানিকতা ঘিরেও এবার বিতর্ক তৈরি হয়েছে। এর কেন্দ্রে রয়েছেন নিউইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি।

মুসলিম সম্প্রদায় ও মানবাধিকারকর্মীদের অভিযোগ, ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বে ইসলামবিদ্বেষ বেড়েছে। নিউইয়র্কের মুসলিম পরিবারগুলোর একটি অংশ এর নেতিবাচক প্রভাবের শিকার হয়েছে বলেও দাবি তাদের।

গত বছর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে একটি সমাবেশে বক্তব্য দিয়েছিলেন মামদানি। এ কারণে ৯/১১-এর নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণের বিরোধিতা করে একটি আবেদনে প্রায় এক লাখ মানুষ স্বাক্ষর করেছেন। তাদের দাবি, মামদানি অনুষ্ঠানে অংশ নিলে নিহতদের পরিবারের সদস্যদের জন্য তা অবমাননাকর হবে।

সৌদি আরবের ভূমিকা নিয়ে প্রশ্ন

হামলার নেপথ্যে সৌদি আরবের কথিত ভূমিকা নিয়েও নতুন করে জবাবদিহির দাবি উঠেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একাংশের অভিযোগ, হামলার সঙ্গে সৌদি আরব ও দেশটির গোয়েন্দা সংস্থার সম্ভাব্য সংশ্লিষ্টতার কিছু প্রশ্ন এখনো পুরোপুরি নিষ্পত্তি হয়নি।

তাদের দাবি, যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই বার্মিংহামে ওমর আল-বায়ুমির বাসায় অভিযান চালিয়েছিল। তাঁকে সৌদি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল। তাঁর নোটবুকে বিমানের স্কেচ পাওয়া যায় এবং একটি ভিডিওতেও হামলার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে তাঁর সঙ্গে দেখা যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে তাঁকে জবাবদিহির আওতায় আনা হয়নি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মতে, সৌদি আরব ও ওমর আল-বায়ুমি সংশ্লিষ্ট এসব অমীমাংসিত প্রশ্নের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

সন্ত্রাসবিরোধী যুদ্ধ নিয়ে বিতর্ক

৯/১১ হামলার পর বিশ্বজুড়ে সন্ত্রাসবিরোধী যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ২০০১ সালে আফগানিস্তানে তালেবান সরকার এবং ২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেনের সরকারকে উৎখাত করে দেশটি।

সমালোচকদের দাবি, এই যুদ্ধের নামে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং বিনা বিচারে বহু মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। তবে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ৯/১১-এর পর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তথ্য বিনিময় বেড়েছে। এর ফলে বড় ধরনের কিছু সন্ত্রাসী পরিকল্পনা বাস্তবায়নের আগেই ঠেকানো সম্ভব হয়েছে।

একই সঙ্গে মুসলিম বিশ্বের প্রতি পশ্চিমা দেশগুলোর দৃষ্টিভঙ্গি নিয়েও উদ্বেগ রয়েছে বলে মনে করেন অনেক বিশ্লেষক।

‘৯/১১ থেকে শিক্ষা নেয়নি যুক্তরাষ্ট্র’

সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ৯/১১-এর শিক্ষা এখনো যথাযথভাবে গ্রহণ করেনি যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে অনেক সমস্যা। এ কারণে বিশ্বের অন্য প্রান্তে কী হচ্ছে, সে বিষয়ে আমরা উদাসীন। এর অর্থ দাঁড়ায়, আমরা ৯/১১-এর শিক্ষাটা গ্রহণ করিনি। কারণ বিদেশে যা ঘটে, তা দেশের অভ্যন্তরের জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।’

২৫ বছর পরও ৯/১১ হামলার স্মৃতি যুক্তরাষ্ট্রের রাজনীতি, নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিতে গভীর প্রভাব রেখে চলেছে। নিহতদের স্মরণে নানা আয়োজনের পাশাপাশি হামলার নেপথ্য, এর পরবর্তী যুদ্ধ এবং ইসলামবিদ্বেষের মতো বিষয়গুলোও নতুন করে আলোচনায় এসেছে।

Tags: ২৫ বছর৯/১১ হামলা
Previous Post

শরীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা

Next Post

আগামীকাল ভারতে ব্রিকস সম্মেলন

Next Post
ছবি: সংগৃহীত

আগামীকাল ভারতে ব্রিকস সম্মেলন

এটিএমে পড়ে থাকা ১৯০০ ক্রোনা নিয়ে ৫২ হাজার ক্রোনা জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT