চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ সর্বদা আমার ভালো স্মৃতিতে আছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:23 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
একজন যুবক হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে বিজ্ঞাপন বোর্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের লিগপর্ব শেষে অপেক্ষা প্লে-অফ গড়ানোর। ফাইনালের দৌড়ে টিকে আছে রংপুর, কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রাম। ফরচুন বরিশালের হয়ে মাঠ মাতাতে যোগ দিয়েছেন প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার। এসে করেছেন অনুশীলনও। পরে গণমাধ্যমের সামনে জানিয়েছেন, বাংলাদেশ সর্বদা ভালো স্মৃতিতে আছে তার।

প্লে-অফে এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে বরিশাল। সোমবার দুপুর আড়াইটায় মিরপুরে গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন মিরপুর একাডেমি মাঠে অনুশীলন সেরে নিয়েছে তামিম ইকবালের দল। প্লে-অফের লড়াইয়ে শক্তি বাড়াতে মিলারকে এনেছে তারা।

এবার তিনটি ম্যাচের জন্য এসেছেন মিলার। সেটা অবশ্য বরিশালের পারফরম্যান্সের উপর নির্ভর করবে। বরিশাল ফাইনালে পৌঁছালে মিলারের তিনটি ম্যাচ খেলা হবে। আগেও বিপিএলে খেলেছেন মিলার। ২০১৬ সালে চিটাগং কিংসের হয়ে খেলেছিলেন। সেবারও খেলেছিলেন তিনটি ম্যাচ।

সেই স্মৃতি স্মরণ করে মিলার বলেছেন, ‘আমার মনে হয় চিটাগং কিংসের হয়ে খেলেছি। আমার মনে আছে জার্সিটা গোলাপি রঙয়ের ছিল। এখানে তিনটি ম্যাচের জন্য এসেছিলাম, এক সপ্তাহের জন্য। বাংলাদেশ সর্বদাই আমার ভালো স্মৃতিতে আছে।’

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়ে চলেছেন মিলার। বিপিএল শেষে পাড়ি জমাবেন পাকিস্তানে। খেলবেন পিএসএলে। পরে আইপিএল তো আছেই। ব্যস্ত সূচি থাকলেও বরিশালের হয়ে সেরাটা দিতে চান। বলেছেন, ‘আমি ১৬ বছর ধরে খেলছি। আমার নিজের খেলাটা সম্পর্কে খুব ভালো জানি। এটা নিশ্চিত করতে চাই মানসিকভাবে ভালো অবস্থানে আছি।’

কয়েকদিন পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সাউথ আফ্রিকার মারকুটে ব্যাটার। বিয়ে নিয়ে ব্যস্ততার কারণে চলতি বিপিএলের কোনো ম্যাচ দেখা হয়নি তার। খোঁজ রেখেছেন নিয়মিতই। বলেছেন, ‘সত্যি কথা বলতে কোনো ম্যাচ দেখিনি। রেস্টে ছিলাম। দ্রুতই বিয়ে করতে চলেছি। অনেককিছুর দেখভাল করতে হচ্ছে। তবে ফোনে ক্রিকইনফোতে নজর রেখেছি। যাতে করে পয়েন্ট টেবিলের ব্যাপারে ধারণা রাখতে পারি। টিভিতে কোনো ম্যাচ দেখিনি।’

Tags: ফরচুন বরিশালবিপিএল-২০২৪মিলারলিড স্পোর্টস
Previous Post

টিজারেই টাবু-কারিনা-কৃতির ‘ক্রু’র তুলকালাম!

Next Post

পুলিশের ৪৮৮ সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ

Next Post
বাংলাদেশ পুলিশ লোগো, পুলিশ বাহিনীর প্রতীক, জাতীয় নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ৪৮৮ সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ

বাংলাদেশের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর বিদ্রোহ মামলা দ্রুত নিষ্পত্তির আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT