চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিজারেই টাবু-কারিনা-কৃতির ‘ক্রু’র তুলকালাম!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
তিন নারী বসে আলোচনা করছে, সিনেমার দৃশ্য, বাংলা ভাষায় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে গেল কয়েক বছর ধরে নায়িকাকেন্দ্রিক গল্প নিয়ে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে। যেগুলো দর্শকদের কাছে প্রশংসিত হওয়ার পাশাপাশি বক্স অফিসেও বেশ সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার নারীকেন্দ্রিক গল্পকে কেন্দ্র করে আসছে ‘ক্রু’ সিনেমাটি। যেখানে প্রথমবারের মত
এক হচ্ছেন বলিউড অভিনেত্রী টাবু, কারিনা কাপুর খান এবং কৃতি শ্যানন।

বলিউডের তিন সুন্দরী এক সিনেমায়। কিছু একটা তো ঘটবেই। ‘ক্রু’ সিনেমার ফার্স্টলুক পোস্টারেই দুষ্টুমির আভাস দিয়েছিলেন এই তিন অভিনেত্রী। এবার টিজারে বাধালেন তুলকালাম কাণ্ড। অনিল কাপুর, একতা কাপুর, শোভা কাপুর ও রিয়া কাপুরের প্রযোজনায় তৈরি হচ্ছে ‘ক্রু’। পরিচালনায় রয়েছেন রাজেশ কৃষ্ণান।

১ মিনিট ৩৮ সেকেন্ডের ‘ক্রু’ সিনেমার টিজারে বিমানসেবিকার চরিত্রে দেখা গেছে টাবু, কারিনা ও কৃতিকে। টিজারে স্পষ্ট, আদ্যোপান্ত কমেডির মোড়কে সাজানো হয়েছে গল্প। এ তিন অভিনেত্রী ছাড়াও ক্রু সিনেমায় আছেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, শাশ্বত চট্টোপাধ্যায়, রাজেশ শর্মার মতো জনপ্রিয় অভিনেতা।

টিজারে প্রথমেই দেখা গেছে, তিন বিমানসেবিকা লাগেজ নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করছেন। যাত্রীদের বিভিন্ন আবদার হাসিমুখে মেটালেও আড়ালে গিয়ে বিরক্তি প্রকাশ করছেন। একপর্যায়ে অজ্ঞান হয়ে যাওয়া এক যাত্রীর কোটের নিচে সোনার বার খুঁজে পায় তারা। সেটা গায়েব করে দেওয়ার পরিকল্পনা আঁটে এ তিন বিমানসেবিকা।

সেটা নিয়ে একের পর এক ঘটতে থাকে হাস্যরসাত্মক ঘটনা। ক্রু সিনেমায় থাকছে ‘খলনায়ক’ সিনেমার জনপ্রিয় গান ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’। গানটির নতুন ভার্সনে পারফর্ম করেছেন টাবু, কারিনা ও কৃতি।

আগামী ২৯ মার্চ সিনেমা হলে মুক্তি পাবে ‘ক্রু’। প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, এয়ারলাইন ইন্ডাস্ট্রির অনেক অজানা গল্প তুলে ধরা হবে এ সিনেমায়। বিমানসেবিকাদের সংগ্রামের গল্প জানা যাবে। সিনেমাটি শুধু দর্শকদের মনোরঞ্জন করবে তা-ই নয়, অনুপ্রাণিতও করবে।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস

Tags: ‘ক্রু’কারিনা কাপুর খানকৃতি শ্যাননটাবুটিজার
Previous Post

দলের চেয়ে ব্যক্তি বড় নয়, তামিম প্রসঙ্গে হাথুরুসিংহে

Next Post

‘বাংলাদেশ সর্বদা আমার ভালো স্মৃতিতে আছে’

Next Post
একজন যুবক হাসিমুখে দাঁড়িয়ে আছেন, পেছনে বিজ্ঞাপন বোর্ড।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলাদেশ সর্বদা আমার ভালো স্মৃতিতে আছে’

বাংলাদেশ পুলিশ লোগো, পুলিশ বাহিনীর প্রতীক, জাতীয় নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশের ৪৮৮ সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT