চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুলিশের ৪৮৮ সদস্য পাচ্ছেন আইজিপি ব্যাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 25, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ লোগো, পুলিশ বাহিনীর প্রতীক, জাতীয় নিরাপত্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের ৪৮৮ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজি’জ ব্যাজ)। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার এবারের পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া হবে।

আগামী বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এ ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এসময় তিনি ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেবেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ২০২৩ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ৪৮৮ জনকে দ্বিতীয় মর্যাদাপূর্ণ এ ব্যাজ পরানো হবে। এরই মধ্যে আইজি’জ ব্যাজ প্রাপ্তদের চিঠির মাধ্যমে রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) এ এফ এম আনজুমান কামাল এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেন।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করবেন।

তিনি পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। পরে তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের কল্যাণ প্যারেডে অংশ নেবেন। এরপর ২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ মোট ৪০০ জন পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক তুলে দেবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

যারা পাচ্ছেন আইজিপি ব্যাজ, দেখুন তালিকা… 

Previous Post

‘বাংলাদেশ সর্বদা আমার ভালো স্মৃতিতে আছে’

Next Post

বিডিআর বিদ্রোহ মামলা দ্রুত নিষ্পত্তির আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Next Post
বাংলাদেশের শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর বিদ্রোহ মামলা দ্রুত নিষ্পত্তির আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মূল্যস্ফীতির চাপে বেসামাল অর্থনীতি ব্যবস্থাপনায় পাশে থাকবে বিশ্বব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT