চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেষ’ ম্যাচ রাঙিয়ে মেসির জোড়া গোলে জয় আর্জেন্টিনার

২০২৬ বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:10 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় মেসি বল পায়ে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নেমেছিলেন লিওনেল মেসি, আলোচনা আছে ঘরে তার সম্ভাব্য ‘শেষ ‘ ম্যাচও হতে পারে এটি। ক্যারিয়ারের ‘বুড়োবেলার’ এসেও মাঠে সবটুকু আলো কাড়লেন, ভেনেজুয়েলার বিপক্ষে উজাড় করে দিলেন নিজেকে। জোড়া গোলে দলকে জিতিয়েছেন বিশ্বজয়ী। মেসির জোড়ার সঙ্গে জালের দেখা পেয়েছেন লৌতারো মার্টিনেজও।

বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরে ভেনেজুয়েলাকে ৩-০তে হারিয়েছে আর্জেন্টিনা। জাতীয় দল জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচ ছিল ২০ বছর আগে এ স্টেডিয়ামেই। ৯ অক্টোবর, ২০০৫ সালে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইয়ে ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ।

ম্যাচের শুরুতে কিছুটা নিষ্প্রভই ছিলেন মেসি। সময় যত গড়িয়েছে, ততটাই স্বরূপে ফিরেছেন। ২৫ মিনিটে প্রথম শট নেন কিংবদন্তি। বক্সের বাইরে থেকে নেয়া শট ভেনেজুয়েলা গোলরক্ষক রোমো ঠেকান দারুণভাবে। এরপর একটা ফ্রি-কিক নেন মেসি। একটু দূর থেকে ছিল। তার শট লাগে মানবদেয়ালে।

তারপরই আসে মাহেন্দ্রক্ষণ। যে ক্ষণের জন্য অপেক্ষায় ছিল মনুমেন্টালে হাজির ৮০ হাজারের মতো দর্শক। ৩৯ মিনিটে জুলিয়ান আলভারেজ আক্রমণে উঠে ডিফেন্ডার তো বটেই, গোলরক্ষককেও নিজের কাছে টেনে নিলেন, এরপর আলতো করে বল ঠেলে দিলেন মেসিকে। দারুণ এক চিপ শটে মেসি বল পাঠান ভেনেজুয়েলা জালে। ১-০তে লিড নেয় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মার্টিনেজ। ৭৬ মিনিটে দ্রুত ফ্রি-কিক থেকে শুরু হওয়া আক্রমণে নিকো গঞ্জালেসের ক্রসে মার্টিনেজ হেডে গোল করেন। ৮০ মিনিটে থিয়াগো আলমাদার সঙ্গে দারুণ বোঝাপড়ায় মেসি সহজ ট্যাপ-ইনে করেন পরের গোলটি। চলতি বাছাইপর্বে এটি তার অষ্টম গোল, যা তাকে লাতিনে শীর্ষ গোলদাতা বানিয়েছে।

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষলগ্নে ঘোরাফেরা করছেন মেসি। আলোচনা আছে ২০২৬ বিশ্বকাপ খেলে আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দেবেন ৩৮ বর্ষী মহাতারকা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি তাই কিংবদন্তির জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ। এদিন মাঠে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও।

বিশ্বকাপে উড়াল দেয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল কিংবদন্তির জন্য। আলোচনা আছে, আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে মেসির বিদায় ঘিরে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে, সেটা এখনও ঠিক হয়নি। আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা জার্সিতে হয়ে থাকতে পারে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনার বাছাই অভিযান।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইআর্জেন্টিনাফিফা বিশ্বকাপভেনেজুয়েলামেসিলাতিন আমেরিকালিড স্পোর্টসস্কালোনি
Previous Post

বাংলাদেশে চালু হচ্ছে এআইভিত্তিক পোর্টেবল আল্ট্রাসাউন্ড যন্ত্র

Next Post

নির্বাচনে ১২২টি পর্যবেক্ষক সংস্থা প্রাথমিকভাবে চূড়ান্ত

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, কেন্দ্রীয় ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে ১২২টি পর্যবেক্ষক সংস্থা প্রাথমিকভাবে চূড়ান্ত

জার্মানি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের পর হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাঙ্কিংয়ে ৫২তম দলের কাছে হেরে গেল জার্মানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT