চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে ৫২তম দলের কাছে হেরে গেল জার্মানি

বিশ্বকাপ বাছাই: স্পেন, বেলজিয়ামের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:35 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
জার্মানি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের পর হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের বাছাই পর্বে হার জার্মানদের

২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব শুরু হল।  নিজেদের প্রথম ম্যাচে নেমে বড় হোঁচট খেয়েছে জার্মানি। র‍্যাঙ্কিংয়ে ৪৩ ধাপ পিছিয়ে থাকা দলের কাছে হেরে গেছে। বিশ্বকাপে জায়গা করে নেয়ার মিশনে শুরুতে স্লোভাকিয়ার কাছে হার দেখেছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা।

স্লোভাকিয়ার মাঠ তেহেলনে পোলেতে ২-০ গোলে হেরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দলটি। স্লোভাকদের গোল দুটি করেন ডেভিড হাঙ্কো এবং ডেভিড স্ট্রিলিচ। ম্যাচে বল পজিশন বেশি রেখেও জয় আনতে পারেনি জার্মানি।

ম্যাচের শুরু থেকেই চাপে ছিল দুদলের রক্ষণ। আক্রমণ পাল্টা আক্রমণ চালাতে থাকে দুদলই। প্রথমার্ধের শেষদিকে বেশকিছু আক্রমণ চালায় জার্মানি, প্রতিপক্ষ গোললাইন ভেদ করতে সক্ষম হয়নি। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে প্রথম গোলের দেখা পায় ফিফা র‍্যাঙ্কিংয়ে ৫২তম স্লোভাকিয়া। স্ট্রিলিচের পাসে হাঙ্কোর বাঁ-পায়ের শটে এগিয়ে যায়।

বিরতি থেকে ফিরে সুবিধা করতে পারেনি জার্মানি। ম্যাচে ৭০ শতাংশ বল পায় রেখেও গোলের দেখা পায়নি তারা। উল্টো ম্যাচের ৫৫ মিনিটে ব্যবধান দিগুণ করে স্লোভাকিয়া। নরবের্ট গয়েম্বারের পাসে দলকে জয়েরবন্দরে নিয়ে যান স্ট্রিলিচ। দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার আগে আগে বেশ আক্রমণাত্মক খেলে নাগেলসম্যানের দল। কোনভাবেই গোলের দেখা পায়নি তারা।

বাছাইপর্বে গ্রুপ ‘এ’তে থাকা অন্য ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের কাছে ৩-১ গোলে হেরেছে লুক্সেমবার্গ। পয়েন্ট টেবিলের সর্বনিম্নে আছে সবশেষ ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি।

স্লোভাকিয়া সাথে হোঁচটে জার্মানি ইতিহাসে প্রথমবার বিদেশের মাটিতে বিশ্বকাপ বাছাইপর্বের শুরুতে ম্যাচ হেরেছে। নিজেদের বাছাইপর্বের ইতিহাসে এনিয়ে দ্বিতীয়বার এক গোলের বেশি ব্যবধানে হারল জার্মানি। ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৫-১ গোলে হেরেছিল তারা।

বিশ্বকাপ বাছাইপর্বের এদিন অন্য ম্যাচে বুলগেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্পেন, পোল্যান্ডের সাথে ১-১গোলে ড্র করেছে নেদারল্যান্ডস এবং লিচেনস্টাইনের বিপক্ষে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে বেলজিয়াম।

Tags: ২০২৬ বিশ্বকাপ বাছাইজার্মানিনাগেলসম্যাননেদারল্যান্ডসলিড স্পোর্টসস্পেনস্লোভাকিয়া
Previous Post

নির্বাচনে ১২২টি পর্যবেক্ষক সংস্থা প্রাথমিকভাবে চূড়ান্ত

Next Post

বাংলাদেশ থেকে দেখা যাবে ৭ সেপ্টেম্বরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

Next Post
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ছবি, চাঁদ অন্ধকার, চারপাশে আগুনের মতো আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে দেখা যাবে ৭ সেপ্টেম্বরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা কোচের নির্দেশনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে চিলিকে দাপটে হারাল ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT