চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে ১২২টি পর্যবেক্ষক সংস্থা প্রাথমিকভাবে চূড়ান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:16 পূর্বাহ্ন 05, সেপ্টেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, কেন্দ্রীয় ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিকভাবে ১২২টি সংস্থাকে চূড়ান্ত করেছে। কমিশনের সভায় অনুমোদন পেলে সংস্থাগুলো আগামী পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পাবে।

পর্যবেক্ষক সংস্থার আবেদন যাচাই-বাছাই করতে ইসির গঠিত ১০ সদস্যের কমিটি ১২২টি সংস্থা বাছাই করে কমিশন সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করেছে। অনুমোদনের পর সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পাবে বলে জানিয়েছে কমিটির এক সদস্য।
এর আগে, ইসির গণবিজ্ঞপ্তি অনুসারে গত ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ৩১৮টি এবং এর পর আরও ১৩টি—মোট ৩৩১টি সংস্থা আবেদন করে। এই আবেদনগুলো যাচাই-বাছাই করেই ১২২টি সংস্থাকে বাছাই করা হয়েছে।
ইসি জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুসারে যোগ্য সংস্থাগুলোর কাছ থেকে পুনরায় দরখাস্ত আহ্বান করা হয়। এ জন্য আবেদন ফরম ও নির্দেশিকা ইসির ওয়েবসাইট ও সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে পাওয়া যাচ্ছে।
নতুন কমিশন গঠনের পর ২০২৩ সালের নীতিমালা বাতিল করে “নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫” কার্যকর করা হয়েছে। এর ফলে পুরনো নিবন্ধিত সংস্থাগুলোর কার্যক্রম শেষ হয়ে যায় এবং নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক নিবন্ধন শুরু হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবার পর্যবেক্ষক নিবন্ধন চালু হয়। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ১ লাখ ৫৯ হাজারের বেশি পর্যবেক্ষক মাঠে ছিলেন। পরবর্তী তিনটি সংসদ নির্বাচনে নিবন্ধিত সংস্থার সংখ্যা ও পর্যবেক্ষকের উপস্থিতি ধীরে ধীরে কমতে থাকে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি সংস্থার মধ্যে প্রায় ২০ হাজারের মতো পর্যবেক্ষক ভোট দেখেছেন।

Tags: ইসিচূড়ান্তত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশন
Previous Post

‘শেষ’ ম্যাচ রাঙিয়ে মেসির জোড়া গোলে জয় আর্জেন্টিনার

Next Post

র‍্যাঙ্কিংয়ে ৫২তম দলের কাছে হেরে গেল জার্মানি

Next Post
জার্মানি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, ম্যাচের পর হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাঙ্কিংয়ে ৫২তম দলের কাছে হেরে গেল জার্মানি

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের ছবি, চাঁদ অন্ধকার, চারপাশে আগুনের মতো আলো।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে দেখা যাবে ৭ সেপ্টেম্বরের পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT