আওয়ামী লীগের পদধারী, অর্থযোগানদাতা এবং ২০২৪ সালের ‘ডামি’ নির্বাচনেও অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা যেন আসন্ন নির্বাচনে অংশ নিতে না পারে- এই দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছে গণ অধিকার পরিষদ।
বুধবার (১২ নভেম্বর) গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছে।’
জাতীয় পার্টিকে সংলাপে না ডাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দোসরদের ইসির সংলাপে ডাকলে আমরা আন্দোলনে নামব।’









