চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বিজিবি সদস্যরা ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা ও এর আশপাশের জেলাগুলোতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা বৃদ্ধির প্রেক্ষাপটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে বিজিবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে মোতায়েনের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত অন্তত তিন দিন ধরে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে এসব নাশকতামূলক কর্মকাণ্ড ঘটায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করা হলো।

এদিকে, গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি পালনের প্রচার চালাচ্ছে অনলাইনে। এই কারণে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। গত দুই দিনে ঢাকায় বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়ে সৃষ্ট আতঙ্কের মধ্যে সংবাদ সম্মেলন করে তিনি আরও বলেন, ১৩ নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আন্দোলন দমাতে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে ঘোষণা হবে, সে বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১৩ নভেম্বর তারিখ নির্ধারণ করেছে। এই রায়কে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় বিক্ষোভ এবং ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে।

Tags: ককটেল বিস্ফোরণঢাকাবর্ডার গার্ড বাংলাদেশবিজিবিযানবাহনে অগ্নিসংযোগ
Previous Post

স্বতন্ত্র হিসেবে আওয়ামী প্রার্থীরা মাঠে, সাবধান করে ইসিকে স্মারকলিপি

Next Post

৫১ বছর এফবিআইকে ফাঁকি দিয়ে ফেরার, ব্যাংক ডাকাতের অন্যরকম জীবনগল্প

Next Post
৫১ বছরের অবিশ্বাস্য ‘লুকোচুরি’ যে ব্যাংক ডাকাত সিনেমার গল্পকেও হার মানালো

৫১ বছর এফবিআইকে ফাঁকি দিয়ে ফেরার, ব্যাংক ডাকাতের অন্যরকম জীবনগল্প

বয়স্ক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে গাছের পাতা ও আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

'বহু নেতাকর্মীর ভবিষ্যৎ শেষ হয়েছে জেলখানায়, পড়াশুনা-সংসার হয়নি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT