চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বহু নেতাকর্মীর ভবিষ্যৎ শেষ হয়েছে জেলখানায়, পড়াশুনা-সংসার হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
বয়স্ক ব্যক্তি বক্তৃতা দিচ্ছেন, পটভূমিতে গাছের পাতা ও আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘আমি নিজে আমার বিরুদ্ধে আওয়ামী লীগের এর করা ১১০ এর বেশি মামলার আসামী ছিলাম। ময়লার গাড়ি পোড়ানো থেকে শুরু করে হত্যা মামলা! সব মিথ্যা মামলা! আড়াই বছরের বেশি জেলে ছিলাম!’ বহু নেতাকর্মীর সারাজীবন নয়তো ভবিষ্যত শেষ হয়েছে জেলখানায়, অনেকের পড়াশোনা ও সংসার হয়নি বলেও জানান তিনি।

বুধবার (১২ নভেম্বর) তার ভেরিয়ায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি জানান, ‘কোর্টে কোর্টে আমার অসুস্থ স্ত্রী দৌড়ে গেছে।’

তিনি আরও লিখেছেন, ‘গত পনেরো বছরে বাংলাদেশের জেলে লাখ লাখ কর্মী বন্দী ছিলো, মিথ্যা মামলায়। আমি জেলে দেখেছি আমাদের ছেলেদের উপর কী অত্যাচার হয়েছে। সারা শরীর জুড়ে অত্যাচারের দাগ। এদের অনেকের সারাজীবন, ভবিষ্যৎ শেষ হয়ে গেছে জেলে। পড়াশুনা হয় নি, সংসার হয় নি। এদের পরিবার সর্বশান্ত হয়ে গেছে। যারা মাঠের রাজনীতি করে না, তারা কোনও দিন জানবে না এদের স্ট্রাগল। কথা নিয়ে অনেক রাজনীতি করা যায়, ফ্যাসিজম এর সামনে দাড়িয়ে জেলে যেতে পারে না সবাই।’

ছবি: মির্জা ফখরুলের ফেসবুক পোস্ট থেকে সংগৃহীত

পোস্টে তিনি একটি ব্যাগের ছবি শেয়ার করে বলেন, ‘আমার মেয়ে যখন আমার সাথে দেখা করতে এসেছিল, ঢাকা জেলে, এই ব্যাগটা আমি ওকে দিয়েছিলাম। ব্যাগটা জেলের ভেতরে এক বন্দী বানিয়েছিল। তার কাছ থেকে কিনেছিলাম। জানি না, কাউকে কল্পনায় রেখে সে বানিয়েছিল কিনা এই ব্যাগটা। প্রশ্ন করা হয় নি ছেলেটাকে।

উপদেষ্টা আসিফ নজরুল পত্রিকায় একটি কলাম লিখেছিলেন “রাষ্ট্র বনাম মির্জা ফখরুল” উল্লেখ করে মির্জা ফখরুল জানান, ‘জেলে মাটিতেও শুতে হয়েছিল। আমাদের বলা হয়েছে, নির্বাচনে আসুন, মুক্তি পাবেন। আমরা প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করিনি। ৭ বার জামিন রিজেক্টেড হয়েছে।’

পোস্টে বিএনপি মহাসচিব আরও লিখেছেন, ‘প্রতিটি রাজনৈতিক নেতা ও কর্মীর বিরুদ্ধে আওয়ামী লীগের করা প্রতিটি মিথ্যা এবং হয়রানি মূলক মামলা প্রত্যাহার করতে হবে। হাসিনার এবং তার মাফিয়া বাহিনীর প্রতিটি অপরাধের বিচার করতে হবে। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। আমরা প্রকৃত অন্যায়কারীর বিরুদ্ধেই মামলা করবো এবং শাস্তি নিশ্চিত করবো।’

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘যে যেই অন্যায় করেনি, তাকে সেই অন্যায়ের জন্য হয়রানী কেন করা হবে? কোন নিরপরাধ মানুষ কে হয়রানি করার নাম রাজনীতি না। আমরা ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই।’

Tags: মিথ্যা মামলামির্জা ফখরুল
Previous Post

৫১ বছর এফবিআইকে ফাঁকি দিয়ে ফেরার, ব্যাংক ডাকাতের অন্যরকম জীবনগল্প

Next Post

জ্ঞান হারিয়ে হাসপাতালে গোবিন্দ

Next Post
গোবিন্দ হাসপাতালে জ্ঞান হারানো অবস্থায়, সানগ্লাস পরিহিত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্ঞান হারিয়ে হাসপাতালে গোবিন্দ

পুলিশের গাড়িতে আগুন লেগে ধ্বংস, রমনা থানার সামনে ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT