দেশে বিদেশী বিনিয়োগ এক বছরে ১৯ শতাংশ বাড়া নিয়ে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীর তথ্য অনেককে অবাক করেছে। অর্থনীতিবিদরা বলছেন, আপাত দৃষ্টিতে বিনিয়োগ বৃদ্ধির লক্ষণ নেই। কোথায় কিভাবে বিনিয়োগ এসেছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ অবশ্য স্বীকার করেছেন ইকুইটি বিনিয়োগ নয় মূলত দেশে কাজ করা বিদেশি কোম্পানিগুলো পুন:বিনিয়োগ করেছে যা বিদেশি বিনিয়োগের তথ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।








