চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড়পর্দায় মাস্তুল-সাঁতাওসহ যতো ছবি

স্বাধীন ও আর্টহাউস চলচ্চিত্র প্রদর্শনীর নতুন প্ল্যাটফর্ম সিনে টুটেম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

বাংলাদেশের স্বাধীন ও আর্টহাউস চলচ্চিত্রের নিয়মিত প্রদর্শনী এবং দর্শক-নির্মাতা সংযোগের নতুন প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে সিনে টুটেম। ঢাকাস্থ রাশিয়ান হাউজের অংশীদারিত্বে প্রতি মাসের শেষ বৃহস্পতিবার ও শুক্রবার নিয়মিতভাবে বসবে এই চলচ্চিত্রের আসর।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানিয়েছে সিনে টুটেম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রদর্শনীর সুযোগ এখনও একটি বড় চ্যালেঞ্জ- বিশেষ করে স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও বিকল্প ধারার চলচ্চিত্রের ক্ষেত্রে তা কল্পনাতীত। এই বাস্তবতায় সিনে টুটেম স্বাধীন চলচ্চিত্রের জন্য একটি নিয়মিত ও মানসম্মত বিকল্প প্রদর্শনী পরিসর তৈরি করছে।

চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিসিপি ফরম্যাটে, সঙ্গে থাকবে ৭.১ সাররাউন্ড সাউন্ড। আয়োজকরা জানায়, এর মাধ্যমে দর্শক বড় পর্দায় চলচ্চিত্রের পূর্ণাঙ্গ ও নির্মাতার অভিপ্রেত সিনেম্যাটিক অভিজ্ঞতা উপভোগ করার সুযোগ পাবেন।

প্রথম আয়োজন অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৬। ২৪ সেপ্টেম্বর প্রদর্শিত হবে রুশ চলচ্চিত্র পরিচালক আর্সেন আরিস্তাকেসিয়ান – দ্য মিউট, গোলাম রাব্বানী পরিচালিত ‌‘ছুরত’, মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত ‘মাস্তুল’ এবং খন্দকার সুমন পরিচালিত ‘সাতাওঁ’।

২৫ সেপ্টেম্বর প্রদর্শিত হবে মোল্লা সাগর পরিচালিত ‘ভবার ভিটা’, আফরোজা হোসেন সারা পরিচালিত অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘তিমির গান’ এবং ইভান মনোয়ার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্যাসেঞ্জার’। একই দিনে প্রদর্শিত হবে আকাশ হক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’।

প্রতিটি প্রদর্শনীর পর চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে দর্শকদের জন্য থাকবে প্রশ্নোত্তর পর্ব এবং চা-আড্ডা। এর মাধ্যমে নির্মাতা ও দর্শকদের মধ্যে সরাসরি মতবিনিময় ও চলচ্চিত্র নিয়ে আলোচনার একটি উন্মুক্ত পরিসর তৈরি হবে।

Tags: দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলমাস্তুলসাঁতাও
Previous Post

গার্মেন্টস কারখানায় শীতলীকরণ ব্যবস্থা: বিনিয়োগের খরচ উঠবে চার বছরেই

Next Post

দুই হারের পর এক ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

Next Post

দুই হারের পর এক ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT