চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্মেন্টস কারখানায় শীতলীকরণ ব্যবস্থা: বিনিয়োগের খরচ উঠবে চার বছরেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:14 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিকদের অতিরিক্ত গরম থেকে সুরক্ষা দিতে শীতলীকরণ ব্যবস্থায় বিনিয়োগ করলে চার বছরের মধ্যেই সেই খরচ উঠে আসতে পারে। কর্নেল ইউনিভার্সিটির গ্লোবাল লেবার ইনস্টিটিউটের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সোমবার ২১ সেপ্টেম্বর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে পোশাক উৎপাদন কেন্দ্রগুলোতে ঝুঁকি বাড়ছে। এমন পরিস্থিতিতে কারখানায় শীতলীকরণ ব্যবস্থা বাড়ানো শ্রমিকদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও তাদের সরবরাহকারী ব্র্যান্ডগুলোর জন্যও আর্থিকভাবে লাভজনক হতে পারে।

গবেষণায় বলা হয়েছে, কারখানার ছাদে প্রতিফলনশীল রং করা, ছাদে তাপ নিরোধক ব্যবস্থা স্থাপন এবং বাতাস চলাচলের ব্যবস্থা উন্নত করার মতো উদ্যোগ বাণিজ্যিকভাবে কার্যকর। এসব ব্যবস্থায় বিনিয়োগের খরচ চার বছরের মধ্যে উঠে আসতে পারে।

ঢাকার আটটি পোশাক কারখানায় ছয় মাস ধরে তাপমাত্রা পরিমাপ করে গবেষণাটি করা হয়। এতে দেখা যায়, অনেক সময় কারখানার ভেতরের তাপমাত্রা বাইরের তুলনায় বেশি থাকে। বিশেষ করে ইস্ত্রি ও পোশাকের শেষ ধাপের কাজের বিভাগে শ্রমিকরা অতিরিক্ত গরমের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন।

গবেষকদের হিসাবে, অতিরিক্ত তাপজনিত চাপের কারণে ওই আট কারখানার বার্ষিক আয়ের গড়ে ৪ দশমিক ১ শতাংশ ক্ষতি হয়েছে। এতে পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বৈশ্বিক ব্র্যান্ডগুলোর জন্যও আর্থিক ঝুঁকি তৈরি হচ্ছে।

গ্লোবাল লেবার ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জেসন জাড রয়টার্সকে বলেন, শীতলীকরণ ব্যবস্থায় কতটা বিনিয়োগ প্রয়োজন এবং অতিরিক্ত গরমের কারণে কত অর্থ ক্ষতি হচ্ছে, তা জানা না থাকলে এ ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া কঠিন।

তিনি জানান, গত এক বছরে গবেষকদের সঙ্গে আলোচনায় পোশাকের বিভিন্ন ব্র্যান্ড কারখানায় তাপ মোকাবিলায় বিনিয়োগের খরচ কত দিনে উঠে আসবে, তা জানতে আগ্রহ দেখিয়েছে। কারখানা মালিকদের সঙ্গে আলোচনায় জলবায়ু ঝুঁকি কমানো, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য এবং বিকল্প জ্বালানির উৎস নিয়েও আলোচনা হচ্ছে।

উল্লেখ্য তিন বছর আগে করা এক গবেষণায় বলা হয়েছিল, চরম আবহাওয়া ও বন্যার কারণে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ, কম্বোডিয়া, পাকিস্তান ও ভিয়েতনামের পোশাক রপ্তানি থেকে ৬৫ বিলিয়ন ডলার পর্যন্ত আয় কমে যেতে পারে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পোশাকশিল্পে সচেতনতা বাড়লেও কারখানাগুলোকে অভিযোজনের জন্য বৈশ্বিক ব্র্যান্ডগুলো কতটা অর্থ দেবে, তা এখনো বড় প্রশ্ন হয়ে আছে।

সম্প্রতি আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন চরম তাপমাত্রায় শ্রমিকদের সুরক্ষার জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছে। সংগঠনটি বলেছে, কোনো কারখানার জন্য এককভাবে এসব ব্যবস্থা নেওয়া আর্থিকভাবে যৌক্তিক না হলে ব্র্যান্ডগুলোরও স্থিতিস্থাপকতা বাড়ানোর খরচ ভাগ করে নেওয়া উচিত।

এএএফএর নির্বাহী ভাইস প্রেসিডেন্ট নেট হারম্যান বলেন, বিশ্বজুড়ে চরম তাপমাত্রা ক্রমেই সাধারণ ঘটনা হয়ে উঠছে। তাই পোশাকশিল্পের সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ শ্রমিকদের সুরক্ষায় শিল্পকে পদক্ষেপ নিতে হবে।

Tags: অতিরিক্ত গরমজলবায়ু পরিবর্তনশ্রমিকসুরক্ষা
Previous Post

নির্মাণাধীন ভবনে রড তুলতে গিয়ে যেভাবে প্রাণ গেল ২ শ্রমিকের

Next Post

বড়পর্দায় মাস্তুল-সাঁতাওসহ যতো ছবি

Next Post

বড়পর্দায় মাস্তুল-সাঁতাওসহ যতো ছবি

দুই হারের পর এক ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT