চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নিউইয়র্কে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা নানা কর্মসূচির মাধ্যমে তাদের নেতাকে স্বাগত জানাতে প্রস্তুত।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছাবেন। ইতোমধ্যে বিএনপির নেতা-কর্মীরা জ্যাকসন হাইটস মিছিল ও শ্লোগানে মুখরিত করে তুলেছেন। উল্লেখ্য, জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা।

বিএনপির নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মিছিল করছেন। সেখানে বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য রাখছেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতারা।

এ সময় নেতাকর্মীরা স্লোগান ধরেন- ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘নিউইয়র্কে তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, জিয়ার সৈনিক এক হও, এক হও’।

এ ধরনের নানা শ্লোগানের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের নেতার আগমনের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করছে।

বিএনপি নিউইয়র্ক সিটি শাখা, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদাভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে।

রাজশাহী থেকে আসা যুবদলের এক কর্মী বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগ যেনো আর কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে, এ জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ প্রকাশ তিনি আরও বলেন, ‘আমরা দল বেঁধে সোমবার আমাদের নেতাকে স্বাগত জানাতে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমান বন্দরের বাইরে অবস্থান নেবো। সন্ধ্যায় নিউইয়র্ক এসে পৌঁছালে আমরা সড়কের এক পাশে দাঁড়িয়ে আমাদের নেতাকে শুভেচ্ছা জানাব।’

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার ভোরে ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা দেন।

Tags: জাতিসংঘের ৮১তম অধিবেশন
Previous Post

দুই হারের পর এক ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

Next Post

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

Next Post
ছবি: সংগৃহীত

নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি

ছবি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ( সংগৃহীত)।

জাতিসংঘে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT