চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজানের শুরুতেই বাজার অস্থির, সয়াবিন তেলের সংকট

বিবিসি বাংলার প্রতিবেদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:40 অপরাহ্ন 01, মার্চ 2025
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাজারে সয়াবিন তেলের দাম ও সংকটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরও রমজানের আগে স্বস্তি নেই বাজারে। কোনো কোনো বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও তেলের চড়া দাম ক্রেতাদের অস্বস্তিতে ফেলেছে। শশা ও বেগুনের দাম দ্বিগুণেরও বেশি রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল কোনো পণ্যের সংকট হবে না, তবে বাজারে এর প্রভাব পড়ছে না।

আজ ১ মার্চ শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি বাংলা জানিয়েছে, গত কয়েকদিন ধরেই বাজারে সয়াবিন তেলের সংকটের অভিযোগ তুলছেন ক্রেতারা। ঢাকার মোহাম্মদপুর, মগবাজার, বনশ্রী, মিরপুর, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে এবং সেসব এলাকার স্থানীয় ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, খুচরা দোকানে পাওয়াটা তো পরের ব্যাপার, সুপারশপগুলোতেও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না।

শুক্রবার রাজধানীতে সাংবাদিকদের সামনে বাণিজ্য উপদেষ্টা বলেন, আগামী সাত দিনের মধ্যেই তেল, খেজুর, ছোলাসহ রমজানের যত পণ্য আছে সব পণ্যের দাম কমবে এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে আসবে। এছাড়া যথেষ্ট পরিমাণ খাদ্যপণ্য মজুদ থাকায় কোনো সংকট হবে না।

এর আগেও গত দুই মাসে একাধিকবার তিনি বলেছেন, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে কাজ করছে সরকার। তবে শেষ পর্যন্ত বাজারে সরকারের চেষ্টার প্রভাব দেখা যায়নি।

সয়াবিন তেল নিয়ে ক্রেতাদের ভোগান্তি

ক্রেতা ও বিক্রেতা, উভয় পক্ষের সাথে কথা বলে জানা গেছে যে গত প্রায় ১৫ দিন থেকে এক মাস ধরে সয়াবিন তেল নিয়ে সংকট চলছে। রমজান ঘনিয়ে আসায় এই সংকট আরও বেড়েছে বলে মনে করছেন ক্রেতারা।

চাকরির সুবাদে ঢাকার বনশ্রীতে থাকেন মারিয়া আক্তার। বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি সুপার শপ ঘুরেও সয়াবিন তেল পাননি জনিয়ে তিনি বলেন, তেল কেনা লাগতোই। সুপারশপে না পেয়ে অন্তত ১০টা নরমাল দোকানে খুঁজেছি, তেল নাই কারও কাছে। পরে বাধ্য হয়ে হাফ লিটার সরিষার তেল কিনে এনেছি।

সয়াবিন তেলের বোতল ও মূল্য তালিকা সহ বাজারের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ একই এলাকার বাসিন্দা সোহানুর রহমান জানান, ১০ থেকে ১৫টা দোকান ও সুপারশপ ঘুরেও সয়াবিন তেল পাননি তিনি। অবশেষে একটি দোকানে তেল পেলেও বোতলের গায়ের মূল্য ছিল ১৭৫ টাকা, কিন্তু তা কেনার জন্য তার খরচ করতে হয়েছে ১৯০ টাকা।

শুক্রবার মগবাজারের চারুলতা মার্কেটে গিয়ে দেখা যায়, দোকানগুলোয় সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। এক লিটারের বোতলজাত বিক্রি হচ্ছে ১৯০ টাকা দরে।

তেলের সংকট, বিক্রেতাদের ভাষ্য

কোনো কোনো খুচরা দোকানে সর্বোচ্চ এক লিটারের সয়াবিন তেলের বোতল পাওয়া যাচ্ছে। কিন্তু তার জন্য ক্রেতাদেরকে গুণতে হচ্ছে বাড়তি দাম। ক্রেতাদের অভিযোগ খতিয়ে দেখতে গুলশানের একটি সুপারশপে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, সয়াবিন তেলের এক থেকে পাঁচ লিটারের বোতল, সবই পাওয়া যাচ্ছে।

তবে সুপারশপগুলোর কোনো কোনো ব্রাঞ্চে তেল পাওয়া যাচ্ছে না কেন– জানতে চাইলে গুলশানের ওই সুপারশপের একজন বিক্রয়কর্মী বলেন, মূল কারণ, সাপ্লাই কম। তবে আমাদের এখানে সবসময়ই কম-বেশি পাওয়া যাচ্ছে। সমস্যা হয় রাতের বেলা। মাঝে দেখা যায়, যা থাকে তা দিনের বেলায় শেষ হয়ে যায়। রাতে যদি কেউ কিনতে আসে, তখন তাদেরকে অনেকসময় দিতে পারি না।

এ বিষয়ে কারওয়ান বাজারের চার থেকে পাঁচটি দোকানের বিক্রেতাদের সাথে কথা বলেছে বিবিসি বাংলা। তারা প্রত্যেকেই বলেন, তেলের সরবরাহ কম হওয়ায় এই সংকট শুরু হয়েছে। মিজানুর রহমান নামে এক ব্যবসায়ী বলেন, ১৫ দিন থেকে এক মাস ধরে তেলের বাজার এরকম। কারওয়ান বাজারের মতো জায়গায়ই পর্যাপ্ত তেল পাওয়া যায় না। সেখানে অন্য জায়গায় তো পাওয়াই যাবে না। তাই মহল্লার দোকানে যেতে যেতে তেলের দাম বাড়ে। সাপ্লাই আসতেছে না, কোম্পানিরে তেল দিলে বাজারে আসত।

সবজির দাম বেড়েছে

শুধু সয়াবিন তেল না, বিভিন্ন শীতকালীন সবজি ও মুরগির দামও বেড়ে গেছে। বেগুনের দাম দ্বিগুণেরও বেশি এবং শশার দাম ১০০ টাকার নিচে না। ঢাকার অন্যতম প্রধান পাইকারি ও খুচরা বাজার হলো কারওয়ান বাজার। অন্যান্য জায়গার তুলনায় এখানে জিনিসপত্রের দাম অনেকটা সস্তা। সেই কারওয়ান বাজারেও এখন সবজির দাম বেড়ে গেছে।

সবজি বিক্রেতা মেরাজ মিয়া বলেন, গত সপ্তাহের চেয়ে দাম সামান্য বাড়তি। প্রতি আইটেমে তিন থেকে পাঁচ টাকা বাড়ছে।

আরেকজন সবজি বিক্রেতা মোহাম্মদ মাসুদ বলেন, দিন যত যাইবো, দাম বাড়বো। কারণ রোজা আইছে না!

মান, আকার ও দোকানভেদে সবজিসহ অন্যান্য পণ্যের দাম কম-বেশি হতে দেখা গেছে।

বাজারে তরমুজ, শসা, বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

বেড়েছে মুরগির দাম

কারওয়ান বাজারের তুলনায় মগবাজার, বনশ্রী ও মোহাম্মদপুর এলাকায় গিয়ে একই ধরনের সবজির দাম কিছুটা বেড়ে যাচ্ছে। তবে বিক্রেতারা বলছেন, এই ধরনের কোনো পণ্যের দাম-ই সাম্প্রতিক সময়ে বাড়েনি। বাজার ঘুরে দেখা গেছে, এখন কেজিপ্রতি সোনালি মুরগির দাম ৩৬০ থেকে ৩৭০ এবং ব্রয়লারের কেজি ২১০ টাকা। কিছুদিন আগেও এগুলো ৩৫০ টাকা ও ১৯০ টাকা দরে বিক্রি হতো।

বিক্রেতারা বলছেন, তারা এখন বেশিদামে মুরগি কিনছেন। তাই বিক্রির দামও বেশি পড়ছে। সেইসাথে, বাজারে এখন মুরগির সরবরাহ বলেও দাবি করছেন তারা।

গরু ও খাসির মাংসের দাম গত এক মাস ধরেই বেশি

ছবির ক্যাপশান,গরু ও খাসির মাংসের দাম গত এক মাস ধরেই বেশি বলে জানান বিক্রেতারা। বাশারুল করিম নামে একজন ক্রেতা ফার্মগেট থেকে বাজার করতে কারওয়ান বাজারে আসেন শুক্রবার। তিনি বলছিলেন, রোজা আসতে না আসতেই মুরগির দাম বাড়ায়ে দিছে। আগের সরকারের সময়েও যা ছিল, এখনও তা-ই আছে। নো চেঞ্জ।

এছাড়া, কেজিপ্রতি খাসির মাংসের দাম এখন ১৩০০ টাকা এবং গরুর মাংসের দাম ৭৫০ টাকা। মাংস বিক্রেতা নুরূল ইসলাম বলেন, গরু-খাসির দাম গত এক মাস ধরে এরকমই। তবে রমজানে দাম কমবে। কারণ এতদিন শীতের সময় ছিল, অনুষ্ঠান বেশি ছিল। মাংসের চাহিদা বেশি থাকায় তখন দামটাও বেশি ছিল। রমজানে চাহিদা কমবে।

অন্যান্য পণ্য

নিম্ন আয়ের মানুষ আমিষের চাহিদা পূরণ করে ডিম দিয়েই। ডজন প্রতি লাল ডিমের দাম এখন ১২৫ টাকা, সাদা ডিমের দাম ১২০ টাকা ও হাঁসের ডিমের দাম ২২০ টাকা। বিক্রেতারা বলছেন, ডিমের দাম বাড়েনি। বরং, আগের চেয়ে কমেছে। মাছের বাজারে গিয়ে দেখা যায়, ইলিশ মাছ ছাড়া সব মাছের দাম আগের মতোই। বিক্রেতারা বলছেন, বাজারে মাছের সরবরাহ ঠিকঠাক থাকায় দাম বাড়েনি।

Tags: বাজাররমজানসয়াবিন তেল
Previous Post

কর্মবিরতি ঘোষণা করে শহীদ মিনারে জড়ো হচ্ছেন চিকিৎসকরা

Next Post

মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও কর্মকর্তাদের সাথে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

মেহেরপুরে গাছে গাছে আম মুকুলের সমারোহ, ফলের মৌসুম শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে গাছে গাছে আম মুকুলের সমারোহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT