চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়ের সাথে যোগাযোগ রাখছে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
1:32 অপরাহ্ন 01, মার্চ 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা ও কর্মকর্তাদের সাথে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মিয়ানমারের সীমান্তের ওপারে আরাকান আর্মির নিয়ন্ত্রণ থাকায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি উভয়পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে।

শনিবার ১ মার্চ সকালে কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মিয়ানমার সরকার ও পরে সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে এবং সীমান্ত বাণিজ্য পরিচালনায় নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকারসহ উভয়পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে। উভয় পক্ষের সাথে আলোচনার জন্য মন্ত্রীর মর্যাদায় সরকার একজন বিশেষ সহকারীকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে। এটি একটি বড় সমস্যা এবং তা সমাধানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কক্সবাজারে অপহরণের প্রবনতা অনেক বেশি। ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হয়েছে। তারা অপহরণসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। রোহিঙ্গাদের যত দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো যাবে ততই বাংলাদেশের জন্য মঙ্গল। তারাই সমস্যা বৃদ্ধি করছে। তাদের যত তাড়াতাড়ি সম্ভব ফেরত পাঠানোর চেস্টা করছে বর্তমান সরকার।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে সভা শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আরও বলেন, কক্সবাজারে অপহরণ ও মাদকের বিস্তার বেড়েছে। প্রায় এসব বিষয় গণমাধ্যমে আসছে। আপনারা (সাংবাদিকরা) এবং স্থানীয় সচেতনমহল জানেন কারা এসব করছে। মানবিক কারণে আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কাগজে কলমে ১২ লাখ বলা হলেও প্রকৃত সংখ্যা আরো বেশি। এরা আমাদের গলার কাঁটা হয়ে দেখা দিয়েছে। এদের প্রত্যাবাসন ছাড়া সীমান্ত এলাকার অপরাধ কর্মকান্ড থামানো মুশকিল। আবার তাদের দ্রুত প্রত্যাবাসনও সম্ভব নয়- বলতে গেলে রোহিঙ্গা নিয়ে আমরা ‘শাঁখের করাতে’ রয়েছি।

উল্লেখ্য, মিয়ানমারে চলমান যুদ্ধের ফলে সীমন্তে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি মাদক চোরাচালান ও রোহিঙ্গা অনুপ্রবেশ, মানবপাচার শূন্যের কোঠায় নিয়ে আসতে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি যাত্রা শুরু করছে শনিবার ১ মার্চ। এসব বিষয় নিয়ে দুদিনের সফরে গত ২৮ ফেব্রুয়ারি কক্সবাজার এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আল চৌধুরী।

Tags: আরাকান আর্মিকক্সবাজারমিয়ানমারস্বরাষ্ট্র উপদেষ্টা লে জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী
Previous Post

রমজানের শুরুতেই বাজার অস্থির, সয়াবিন তেলের সংকট

Next Post

মেহেরপুরে গাছে গাছে আম মুকুলের সমারোহ

Next Post
মেহেরপুরে গাছে গাছে আম মুকুলের সমারোহ, ফলের মৌসুম শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে গাছে গাছে আম মুকুলের সমারোহ

আলুর ক্ষেত থেকে সংগ্রহ করা আলু গাছের নিচে পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পে ব্যবহারযোগ্য আলুর উৎপাদন বাড়ানো গেলে বাড়বে রপ্তানির সুযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT