মেহেরপুরে গাছে গাছে শোভা পেতে শুরু করেছে আমের মুকুল। প্রাকৃতিক দুর্যোগ, হপার পোকার সংক্রমণ প্রতিরোধ সহ ফলের গুটি যেন ঝরে না যায়, তাই গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভাল হবার আশা করছেন বাগান মালিকরা।








