চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রহস্য’ রেখেই দিলেন মানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 04, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুল ফুটবল দলের খেলোয়াড়, জার্সিতে লিভারপুলের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন ধরে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, লিভারপুল ছেড়ে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে যাচ্ছেন সাদিও মানে। নিজের দলবদলের প্রশ্নে কিছুটা সাসপেন্স রেখেছেন সেনেগালের তারকা স্ট্রাইকার। স্বদেশী জনগণের চাওয়ার উপর ছেড়ে দিয়েছেন নিজের ভবিষ্যৎ।

অর্থাৎ, সেনেগালিজ ৬০-৭০ শতাংশ জনগণ যদি চান অলরেডদের হয়ে খেলুক, তাহলে অ্যানফিল্ডে চুক্তি বাড়িয়ে নিবেন মানে। না চাইলে নতুন ঠিকানা খুঁজবেন ৩০ বর্ষী এ তারকা।

‘দল এবং সমর্থকদের সম্মান করি। ৬০-৭০ শতাংশ সেনেগালিজ চান আমি লিভারপুল ছেড়ে যাই? তাদের চাওয়া মতো আমি সেটাই করব। খুব দ্রুতই জানতে পারব! তাড়াহুড়ো করবেন না কারণ আমরা এটি একসাথে দেখব।’ বলেছেন মানে।

অলরেড ডেরায় ছয় বছর কাটানোর পর নতুন চ্যালেঞ্জ খুঁজছেন মানে। রবার্ট লেভান্ডোভস্কির বায়ার্ন মিউনিখ ছাড়ার ইচ্ছার সময়ে আরেকটি খবর ঘুরছে, সেনেগাল তারকা জার্মান জায়ান্ট ক্লাবে যাচ্ছেন। লিভারপুলের সঙ্গে তার বর্তমান চুক্তি শেষ হবে আগামী বছর জুনে। ১২ মাস আগেই তাকে টানতে মুখিয়ে আছে বায়ার্ন। বুন্দেসলিগা চ্যাম্পিয়ন ক্লাবটি তিন বছরের চুক্তি করতে আগ্রহী।

স্কাই জার্মানি এক প্রতিবেদনে জানিয়েছে, মানেকে ২০২৫ সাল পর্যন্ত দলে নিতে লিভারপুলকে ৩০ মিলিয়নের অধিক ইউরো প্রস্তাব করেছে বায়ার্ন। ইংলিশ ক্লাবটি অবশ্য চুক্তি করার জন্য এরও বেশি অর্থ চাইতে পারে।

মানেকে ছাড়ার আগে তার বদলি খেলোয়াড় চাচ্ছে লিভারপুল। ২০১৬ সাল থেকে অল রেডদের ডেরায় অন্যতম সফল স্ট্রাইকার হিসেবে আছেন মানে। কোচ ইয়ুর্গেন ক্লপের অন্যতম শিষ্যও তিনি। গত ছয় বছরে ২৬৯ ম্যাচে ১২০ গোল করার পাশাপাশি সতীর্থদের জাল খুঁজে দিতেও বেশ পটু সেনেগালিজ এই স্ট্রাইকার।

Tags: ক্লপবায়ার্নবায়ার্ন মিউনিখমানেলিড স্পোর্টসলিভারপুললেভান্ডোভস্কিসেনেগাল
Previous Post

এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সপ্তাহ ২০২২ পালন করবে বাংলালিংক

Next Post

গ্যাসের বাড়তি দামে জনদুর্ভোগ বাড়বে

Next Post
গ্যাসের জ্বলন্ত চুলা, নীল ও লাল আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের বাড়তি দামে জনদুর্ভোগ বাড়বে

বাংলাদেশের রাজনীতিবিদ শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, পুষ্পস্তবক ও মাইক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পদ্মা সেতু নিয়ে বিএনপি, ড. ইউনূস ও ড. কামাল ষড়যন্ত্র করেছেন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT