চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সপ্তাহ ২০২২ পালন করবে বাংলালিংক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 04, জুন 2022
in তথ্যপ্রযুক্তি
A A
এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সপ্তাহ ২০২২ এর প্রচারচিত্র, বাংলালিংকের লোগোসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক আগামীকাল থেকে পাঁচ দিনব্যাপী ‘এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স সপ্তাহ ২০২২’ পালন করবে।

এই আয়োজনে বাংলালিংক-এর প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ হিসেবে নৈতিকতা ‍ও শিষ্ঠাচারের ভূমিকা তুলে ধরা হবে। এই কর্মসূচিতে বাংলালিংক-এর কর্মকর্তা, সহযোগী ও অংশীদারদের জন্য শিক্ষণীয় ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম থাকবে।

ব্যবসা পরিচালনার সকল ক্ষেত্রে বাংলালিংক সব সময় নৈতিক কার্যক্রমকে আপোসহীনভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। এই বছরের স্লোগান হিসেবে নির্ধারিত হয়েছে ‘নৈতিকতা ও কমপ্লায়েন্স শুরু হবে আমার থেকে’।

সপ্তাহজুড়ে বাংলালিংক-এর কর্মীরা প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পরিচালিত নৈতিকতা এবং কমপ্লায়েন্স বিষয়ক কর্মশালায় অংশগ্রহণ করবেন। নৈতিক আচরণ সমুন্নত রাখার লক্ষ্যে মতামত বিনিময় ও প্রতিশ্রুতি নবায়নের জন্যও আয়োজন থাকবে। অংশগ্রহণকারীদের সম্পৃক্ততা বাড়াতে এবং সব স্তরে নৈতিক চিন্তা ও আত্ম-উপলব্ধি বৃদ্ধি করতে বিভিন্ন কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। কারণ বাংলালিংক বিশ্বাস করে যে, কমপ্লায়েন্স প্রত্যেকের দায়িত্ব।

এই আয়োজনের কার্যক্রমের মধ্যে থাকবে পাজল্, কুইজ, লোগো এবং স্লোগান তৈরির প্রতিযোগিতা। ব্যবসায়িক অংশীদারদেরকেও তাদের কমপ্লায়েন্স চর্চার অভিজ্ঞতা ব্যক্ত করার জন্য আমন্ত্রণ জানানো হবে। এরপর একটি প্যানেল আলোচনায় ব্যবসায়িক ক্ষেত্রে নৈতিকতা এবং কমপ্লায়েন্স সম্পর্কে মুক্ত মতামত বিনিময় করা হবে।

বাংলালিংক-এর চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ বলেন, “বাংলালিংক একটি নেতৃত্বস্থানীয় কমপ্লায়েন্ট এবং নৈতিক প্রতিষ্ঠান হিসেবে এর পরিচয় প্রতিষ্ঠা করেছে। আমরা আমাদের কমপ্লায়েন্স চর্চার মান আরও উপরে নিয়ে যেতে চাই, যা আমাদের কর্মকর্তা এবং অংশীদারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স উইক ২০২২ স্বচ্ছ প্রাতিষ্ঠানিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টার একটি অংশ। এর মাধ্যমে আমরা সবাইকে নৈতিকতার সাথে আরও উন্নতি অর্জনে অনুপ্রেরণা দিতে চাই। ”

কর্মকর্তা এবং অংশীদারদের সক্রিয় সহযোগিতা নিয়ে বাংলালিংক একটি নৈতিক এবং কমপ্লায়েন্ট প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাবে।

Tags: বাংলালিংক
Previous Post

বাজেট অধিবেশন শুরু আগামীকাল ৫ জুন

Next Post

‘রহস্য’ রেখেই দিলেন মানে

Next Post
লিভারপুল ফুটবল দলের খেলোয়াড়, জার্সিতে লিভারপুলের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রহস্য’ রেখেই দিলেন মানে

গ্যাসের জ্বলন্ত চুলা, নীল ও লাল আগুনের শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের বাড়তি দামে জনদুর্ভোগ বাড়বে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT