চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পদ্মা সেতু নিয়ে বিএনপি, ড. ইউনূস ও ড. কামাল ষড়যন্ত্র করেছেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:58 অপরাহ্ন 04, জুন 2022
in - সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A
বাংলাদেশের রাজনীতিবিদ শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছেন, পুষ্পস্তবক ও মাইক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: পদ্মা সেতু হওয়ায় বিএনপির গা জ্বলা শুরু হয়েছে মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। বিএনপি, ড. মুহাম্মদ ইউনূস এবং ড. কামাল হোসেন সকলে মিলে ষড়যন্ত্র করে, যাতে বিশ্ব ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দেয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বাংলাদেশের জনগণের টাকায় ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু করব।’ দেশের জনগণের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন।

শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি. আলী কলেজ মাঠে আয়োজিত কসবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপি নেতাদের মুখে লাগাম দেওয়ার কথা বলে আইনমন্ত্রী আরো বলেন, ‘রাজনীতি করেন আপত্তি নেই। কিন্তু যদি আবার ১৫ আগস্ট করবেন, এইসব কথা বলেন, তাহলে আইনের মাধ্যমে আপনাদের দাঁত ভেঙে দেয়া হবে। আইনের মাধ্যমে যে শাস্তি দেওয়া উচিত, সেই শাস্তি দেব।’

তিনি আরো বলেন, আমরা চাই গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্র রক্ষা করে সকল রাজনৈতিক কর্মকাণ্ড হোক। আপনারা ষড়যন্ত্র করে এখানে কিছু করতে পারবেন না।

সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বি. এম. ফরহাদ হোসেন সংগ্রাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন প্রমুখ।

 

 

Tags: পদ্মা সেতুবিএনপিবিএনপি নেতা
Previous Post

গ্যাসের বাড়তি দামে জনদুর্ভোগ বাড়বে

Next Post

ভেঙেই গেল পিকে-শাকিরার ১১ বছরের সংসার

Next Post
পিকে-শাকিরার ১১ বছরের সম্পর্কের শেষের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেঙেই গেল পিকে-শাকিরার ১১ বছরের সংসার

মেঘাচ্ছন্ন আকাশের নিচে একটি বড় সেতু দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌরবের পদ্মা সেতুতে জ্বললো আলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT