চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যানচেস্টার ডার্বিতে ‘ভুল ছিল’ হালান্ডের গোল, জানালো রেফারিং সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বি, শহর জুড়ে এক অন্যরকম রোমাঞ্চ। সে ম্যাচে ম্যানচেস্টের ইউনাইটেডকে আর্লিং হালান্ডের একমাত্র গোলে ১-০তে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। তবে ম্যাচ শেষ হওয়ার কয়েকঘণ্টা পর রেফারিং সংস্থা প্রো রেফ জানিয়েছে, সেই গোলটি ছিল একটি ভুল সিদ্ধান্ত।

ম্যাচে ৬০ মিনিটে হওয়া সিটির জয়সূচক গোলটি অনুমোদনের ক্ষেত্রে ভুল স্বীকার করেছে রেফারিং সংস্থাটি। সিটিজেনদের জয়ের কয়েকঘণ্টা পরেই সে বিবৃতিতে প্রো রেফ জানায়, তারা ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যোগাযোগ করে একটি সিদ্ধান্তজনিত ভুল স্বীকার করেছে। এছাড়াও আর্লিং হালান্ডের করা সেই গোলটির ক্ষেত্রে ভিএআরের উচিত ছিল মাঠের রেফারিকে পুনরায় পরিস্থিতি যাচাইয়ের পরামর্শ দেয়া।

মাঠের রেফারি প্রথমে অফসাইডের কারণে হালান্ডের গোলটি বাতিল করেছিলেন। কিন্তু পরে ভিএআর সে সিদ্ধান্ত বদলে দেয়। ভিএআর কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে, ইউনাইটেডের ডিফেন্ডার প্যাট্রিক ডরগুর অবস্থানের কারণে হালান্ডকে অনসাইড হিসেবে গণ্য হন। তবে, বলটি হালান্ডের কাছে পৌঁছানোর আগে ম্যানসিটির এনজো ফের্নান্দেজ বল পায়ে নেয়ার চেষ্টার সময় অফসাইড অবস্থানে ছিলেন।

ফের্নান্দেজ বল স্পর্শ না করলেও, তার নড়াচড়া ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্টিনেজের রক্ষণাত্মক ভূমিকায় প্রভাব ফেলেছিল বলে মনে করা হয়। খেলার নিয়ম অনুযায়ী, এই পরিস্থিতির কারণে গোলটি বাতিলই থাকা উচিত ছিল।

প্রো রেফের একজন মুখপাত্র বলেছেন, ‘ওল্ড ট্রাফোর্ডে রোববার ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মধ্যকার প্রিমিয়ার লিগ ম্যাচের ৬০তম মিনিটে ঘটা ঘটনার প্রেক্ষিতে, আর্লিং হালান্ডের গোলটি অনুমোদনের বিষয়ে আমরা একটি ব্যাখ্যা প্রদান করছি। মাঠের রেফারি প্রথমে আর্লিং হালান্ডকে অফসাইড ঘোষণা করেছিলেন, ভিএআর তা যাচাই করে এবং তাকে অনসাইড অবস্থানে পাওয়া যায়।’

‘একই আক্রমণে এটি নিশ্চিত হওয়া যায় যে এনজো ফের্নান্দেজ বল খেলেননি, যার ফলে অফসাইড বিষয়টি আপেক্ষিক হয়ে পড়ে। তবে এক্ষেত্রে, তার অবস্থানের সম্ভাব্য প্রভাব ভিএআর আমলে নেয়নি এবং তাদের উচিত ছিল মাঠের রেফারিকে পুনরায় পরিস্থিতি যাচাইয়ের পরামর্শ দেয়া।’

‘আমরা যেটিকে সিদ্ধান্তজনিত ভুল বলে মনে করছি তা স্বীকার করতে আজ সন্ধ্যায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যোগাযোগ করা হয়েছে। ঘটনাটি নিয়ে একটি পর্যালোচনা করা হবে।’

Tags: আর্লিং হালান্ডওল্ড ট্রাফোর্ডপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

‘আমিই এর যোগ্য’- কেন বললেন ইয়ামাল

Next Post

ছবির নির্মাণ ব্যয় ২ কোটি, এক দিনেই আয় ২২.৫ কোটি!

Next Post

ছবির নির্মাণ ব্যয় ২ কোটি, এক দিনেই আয় ২২.৫ কোটি!

১৩৫ বছর ধরে নিরাপত্তা, সম্মান ও আস্থার প্রতীক ‘লিসবন মিউনিসিপ্যাল পুলিশ’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT