চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবির নির্মাণ ব্যয় ২ কোটি, এক দিনেই আয় ২২.৫ কোটি!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

ভারতীয় সিনেমার ইতিহাসে এর আগে যা ঘটেনি, সেটাই করে দেখালো মাত্র ২ কোটি রুপি বাজেটে নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘হনুমান অংশ’! ছবিটির মুক্তির ৩৮তম দিনে এসে বক্স অফিসে বিরল রেকর্ড গড়লো!

৩৮ দিন আগে যখন সিনেমাটি মুক্তি পায়, সারা দিনে ভারতজুড়ে শো ছিলো মাত্র ৩৫৫টি! আর প্রথম দিনে সাকুল্যে সিনেমাটি আয় করে মাত্র ১০ লাখ রুপি! আর সেই ছবিই মুক্তির ৩৮তম দিনে এসে পাল্টে দিলো সব হিসেব নিকেষ!

দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের জেরে ধীরে ধীরে ছবির আয় বাড়তে থাকে। ভারতের আধ্যাত্মিক গুরু নীম করোলিকে ঘিরে তৈরি ছবি ‘হনুমান অংশ’ বক্স অফিসের সব অনুমান তছনছ করে দিয়েছে!

স্যাকনিল্ক-এর হিসেব বলছে, ‘হনুমান অংশ’-এর মুক্তির ৩৮তম দিন ছিলো রবিবার (১৩ সেপ্টেম্বর)। আর এই দিনে ভারতজুড়ে সিনেমাটির শো হয়েছে ৮ হাজার ৯০২টি! আর সিনেমাটি এদিন বক্স অফিসে আয় করেছে ২২.৫ কোটি রুপি!

গত ৭ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হনুমান অংশ’। প্রথম সপ্তাহ শেষে মোট আয় দাঁড়ায় ১ কোটি ৮ লাখ রুপি, এতেই সন্তুষ্ট ছিলেন ছবির প্রযোজক! দ্বিতীয় সপ্তাহে আয় আরও কমে গিয়ে দাঁড়ায় মাত্র ৪০ লাখ রুপিতে! তখন অনেকেই ধরে নিয়েছিলেন, বক্স অফিসে ছবিটির যাত্রা হয়তো এখানেই শেষ।

কিন্তু তৃতীয় সপ্তাহে ছবির ব্যবসায় আসে বড় পরিবর্তন। ‘হনুমান অংশ’ মুক্তির তৃতীয় সপ্তাহে আয় করে ১০ কোটি ৪০ লাখ রুপি। চতুর্থ ও ৫ম সপ্তাহে ছবিটি গড়লো অনন্য রেকর্ড! স্যাকনিল্ক বলছে, মুক্তির ৩৮ দিনে সিনেমাটির গ্রস কালেকশন ২৫৩.৫৫ কোটি রুপি (২১৪ কোটি নেট কালেকশন)।

নীম করোলি ভক্তদের কাছে মহারাজ জি নামে খ্যাত। তার জীবন এবং আদর্শকে ঘিরে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন বিশাল চতুর্বেদী। ‘হনুমান অংশ’-এ নীম করোলির চরিত্রে অভিনয় করেছেন শোভিনব সত্যা। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চন্দন কে আনন্দ, উদয় সিং রাজপুত, পূর্ণিমা তিওয়ারি, অনিল রাস্তোগি।

এদিকে অনেকেই মনে করেছিলেন, হয়তো এই সিনেমাটি আসন্ন অস্কারের ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে! কিন্তু প্রযোজক জানালেন, ভারতে অস্কারের বাছাইয়ে সিনেমাটি তিনি জমা দেননি।

প্রযোজক জানান, অস্কারের জন্য বাছাইয়ে ছবি জমার শেষ তারিখ ছিলো ৭ সেপ্টেম্বর, বিষয়টি আমরা জানতাম না। তাছাড়া আমাদের ছোট টিম, বর্তমানে এই টিম প্রেক্ষাগৃহে থাকা সিনেমাটির দেখভাল নিয়েই ব্যস্ত, ফলে আমাদের অস্কারের বাছাইয়ে দেয়া সম্ভব হয়নি। স্যাকনিল্ক ও টেলিগ্রাফ ইন্ডিয়া

Tags: ‘হনুমান অংশ’অস্কারবক্স অফিসলিড বিনোদনসিনেমা
Previous Post

ম্যানচেস্টার ডার্বিতে ‘ভুল ছিল’ হালান্ডের গোল, জানালো রেফারিং সংস্থা

Next Post

১৩৫ বছর ধরে নিরাপত্তা, সম্মান ও আস্থার প্রতীক ‘লিসবন মিউনিসিপ্যাল পুলিশ’

Next Post

১৩৫ বছর ধরে নিরাপত্তা, সম্মান ও আস্থার প্রতীক ‘লিসবন মিউনিসিপ্যাল পুলিশ’

মারা গেছেন গায়ক ও অভিনেতা মুকুল জামিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT