চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:13 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in আন্তর্জাতিক
A A
দুটি তরুণী ও যুবকের ছবি, এক তরুণী হাসিমুখে, অন্যজনের সঙ্গে যুবক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাচাতো ভাই নিহার মুখার্জির মেয়ে বৃষ্টি মুখার্জি আত্মহত্যা করেছেন। তার বয়স হয়েছিল ২৮ বছর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কুসুম্বা গ্রামে নিজেদের বাড়ির প্রথম তলায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃষ্টি কয়েক বছর ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং এর জন্য চিকিৎসা নিচ্ছিলেন।

বৃষ্টির বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি পাওয়ার অভিযোগও উঠেছিল। এছাড়া তার সঙ্গে স্বামীর বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছিল।

তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে। ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়াগত তদন্তের পর মৃত্যুর কারণ ও পরিস্থিতি নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, বৃষ্টির মৃত্যুর পেছনে ঠিক কী কারণ ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

Tags: আত্মহত্যাঝুলন্ত মরদেহমমতা বন্দ্যোপাধ্যায়
Previous Post

‘কোথায় আছ?’ বলার সুযোগ ছিল না, চিঠিই ছিল একমাত্র ভরসা!

Next Post

আইফোন ১৮ প্রো আসছে, জানা গেল প্রি-অর্ডারের তারিখ

Next Post
নতুন আইফোন ১৮ প্রো চারটি রঙে, প্রি-অর্ডার শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

আইফোন ১৮ প্রো আসছে, জানা গেল প্রি-অর্ডারের তারিখ

ইমরান খান ও বুশরা বিবি বিবাদের সময় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান ও বুশরা বিবির বন্দিদশা নিয়ে যা বলল ইসলামাবাদ হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT