চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান ও বুশরা বিবির বন্দিদশা নিয়ে যা বলল ইসলামাবাদ হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:34 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান ও বুশরা বিবি বিবাদের সময় দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে একাকী বন্দি না রাখতে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্যা ডন নিউজের প্রকাশিত সূত্রে, বিচারপতি খাদিম হুসাইন সোমরো এ নির্দেশ দেন। একই সঙ্গে ইমরান খান ও বুশরা বিবিকে কথিত একাকী বন্দিত্বে রাখার অভিযোগে করা আবেদনগুলো গ্রহণযোগ্য বলেও ঘোষণা করেন আদালত।

আদালত কারা কর্তৃপক্ষকে কারাগারের নিয়ম অনুযায়ী ইমরান খান ও বুশরা বিবির সাক্ষাতের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ইমরানের পরিবারের সদস্যদের কারা বিধি অনুযায়ী তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে এবং তার ছেলেদের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ফোনে কথোপকথনের রেকর্ড রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হলে ওই ফোনের সুযোগ বন্ধ করে দিতে পারবে কারা কর্তৃপক্ষ।

ইমরান খানকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ এবং কারাগারের প্রযোজ্য নিয়ম অনুযায়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছেন আদালত। আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে বিশেষভাবে বুশরা বিবিকে একাকী বন্দি না রাখার বিষয়টি নিশ্চিত করতে এবং ১৫ দিনের মধ্যে আদালতে বাস্তবায়ন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ইমরানের বোন আলিমা খান এবং বুশরা বিবির মেয়ে মুশাবশরা খাওয়ার মানেকা পৃথকভাবে এসব আবেদন করেছিলেন। আবেদনে সাবেক প্রধানমন্ত্রী ও তার স্ত্রীর দীর্ঘদিনের কথিত বিচ্ছিন্নতার বিষয়টি চ্যালেঞ্জ করা হয়।

এর আগে শুনানিতে সরকার ও আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ ইমরান বা বুশরা বিবি কাউকেই একাকী বন্দি রাখার অভিযোগ অস্বীকার করেছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়, ইমরানের রাজনৈতিক পরিচিতির কারণে নিরাপত্তাজনিত উদ্বেগে তাকে আলাদাভাবে রাখা হয়েছে। কারাগারের সুপারিনটেনডেন্ট সাজিদ বেগ আদালতকে জানিয়েছিলেন, ইমরানকে ২৪ ঘণ্টা একটি কক্ষে আটকে রাখা হয় না। সাতটি কক্ষের একটি কম্পাউন্ডে তিনি দিনের বেলা চলাফেরা করতে পারেন।

বুশরা বিবিকেও নিরাপত্তাজনিত কারণে আলাদাভাবে রাখা হয়েছে বলে জানিয়েছিল কারা কর্তৃপক্ষ। তবে আবেদনকারীদের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার সরকারের বক্তব্যের বিরোধিতা করে দাবি করেন, আরোপিত বিধিনিষেধ ইমরান ও বুশরার দীর্ঘমেয়াদি বিচ্ছিন্নতা ও মানসিক চাপের কারণ হচ্ছে। তাদের আইনজীবী, পরিবারের সদস্য ও বইয়ের কাছে যাওয়ার সুযোগও সীমিত করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সম্প্রতি ইমরানের ছেলেদের একটি সাক্ষাৎকার পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট ম্যাচ চলাকালে সম্প্রচারিত হওয়ার পর দেশটির তথ্য মন্ত্রণালয় ইমরানের কারাবাস নিয়ে বিস্তারিত বিবৃতি দেয়। এতে ইমরানকে ‘শাস্তিমূলক একাকী বন্দিত্ব, নিষ্ঠুরতা বা বঞ্চনার’ শিকার হওয়ার অভিযোগ অস্বীকার করা হয়। তার জন্য সাক্ষাৎ, ফোনকল, পড়ার উপকরণ ও বাড়িতে তৈরি খাবারের ব্যবস্থা রয়েছে বলেও জানানো হয়।

তবে পিটিআই তথ্য মন্ত্রণালয়ের ওই দাবিকে ‘বিভ্রান্তিকর, বানোয়াট ও ভুল’ বলে প্রত্যাখ্যান করে।

Tags: ইমরান খানইসলামাবাদ হাইকোর্টপাকিস্তান তেহরিক-ই-ইনসাফপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফপিটিআইপ্রতিষ্ঠাতাবন্দিস্ত্রী বুশরা বিবি
Previous Post

আইফোন ১৮ প্রো আসছে, জানা গেল প্রি-অর্ডারের তারিখ

Next Post

মালদ্বীপে ডলার সিন্ডিকেট, ৩ বাংলাদেশিসহ ৬ জন গ্রেপ্তার

Next Post
বাংলাদেশি গ্রেপ্তারকৃত ডলার সিন্ডিকেটের সন্দেহভাজন সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপে ডলার সিন্ডিকেট, ৩ বাংলাদেশিসহ ৬ জন গ্রেপ্তার

বাংলাদেশে রেল যোগাযোগে মার্কিন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

রেল যোগাযোগে মার্কিন প্রযুক্তির ভূমিকা তুলে ধরলেন রাষ্ট্রদূত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT