চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হেলস-বাটলার সাইক্লোন, ভারতকে উড়িয়ে ফাইনালে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:08 অপরাহ্ন 10, নভেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটাররা উল্লাসে একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ছোড়া দেড়শ ছাড়ানো লক্ষ্য মামুলি বানিয়ে ফেলেছেন অ্যালেক্স হেলস। চার-ছক্কার ফুলঝুরি ছোটাতে ছাড় দেননি ভারতের ছয় বোলারের কাউকেই। যোগ্য সঙ্গী হয়ে দুর্দান্ত ছিলেন অধিনায়ক জশ বাটলারও। রোহিতদের কোনো সুযোগ না দিয়ে ১০ উইকেটের জয়ে ইংল্যান্ডকে তুলে নিয়েছেন ফাইনালে। শিরোপার মঞ্চে প্রতিপক্ষ পাকিস্তান।

অ্যাডিলেডে টস হেরে কোহলির মাইলফলক ছোঁয়ার পর পান্ডিয়ার ক্যামিও ফিফটিতে ১৬৮ রান আনে ভারত। জবাবে বাটলার-হেলসের তাণ্ডব চালানো দুই ফিফটিতে ২৪ বল থাকতেই জয়ে নোঙর করে ইংল্যান্ড। মেলবোর্নে ১৩ তারিখ শিরোপার লড়াই।

বৃহস্পতিবার ১৬৯ রানের জবাবে ভারতের কোনো বোলারকে সামান্য সুযোগও দেননি ইংলিশ ওপেনারদ্বয়। পাওয়ার প্লেতে বাটলার-হেলস তুলে নিয়েছেন ৬৩ রান। শেষ পর্যন্ত ভারতের বিপক্ষেই গড়া পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ওপেনিং জুটির রেকর্ড ভেঙে দিয়েছেন।

টি-টুয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে সর্বোচ্চ ১৭০ রানের জুটি গড়ার দিনে দুইশ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন হেলস। পুরো টুর্নামেন্টে একটি মাত্র ফিফটি পাওয়া ডানহাতি সেমিতে খেলেছেন ৮৬ রানের ক্যামিও। ৪৭ বলের অপরাজিত ম্যাচসেরা ইনিংসে ৪ চারের সঙ্গে ছিল ৭ ছক্কার মার। অধিনায়ক বাটলারও কম যাননি। ইংলিশদের দ্বিতীয় সর্বোচ্চ টি-টুয়েন্টি জুটি গড়ে ফাইনালে তুলে ফিরেছেন।

পনেরতম ওভারের শেষ বলে সামিকে ছক্কায় উড়িয়ে বাধভাঙা উদযাপনে মাতেন ইংলিশ অধিনায়ক। ৪৯ বলের অপরাজিত ইনিংস সাজান ৯ চার ও ৩ ছক্কায়। ১৬৩.২৬ স্ট্রাইক রেটে খেলেছেন ৮০ রানের ইনিংস।

বাটলার-হেলসে পাত্তা না পাওয়ার দিনে সবচেয়ে খরুচে ছিল ভূবনেশ্বর কুমার। ডানহাতি পেসার ২ ওভারে খরচ করেছেন ২৫ রান। ৪ ওভারে ৩০ রান দিয়েছেন অক্ষর প্যাটেল। ওভার প্রতি ১৩ করে রান দেয়া সামি দিয়েছেন ৩৯ রান।

এর আগে ভালো শুরু আনতে পারেননি রাহুল-রোহিত। বড় ম্যাচে ব্যাট হাতে প্রশ্নবিদ্ধ রাহুল এদিনও ব্যর্থ। ফেরার আগে ৫ বলে করে যান ৫ রান। নামের সুবিচার করতে পারেননি রোহিত শর্মাও। মার্ক উডের বদলি পেসার জর্ডানের প্রথম শিকার হয়ে ফেরেন, একবার জীবন পেয়েও আনতে পারেন সবে বলে ২৭ রান।

চতুর্থ উইকেটে সূর্যকুমারকে দ্রুত ফিরিয়ে দেন আদিল রশিদ। লেগ স্পিনে দুর্বল নতুন ৩৬০ ডিগ্রিকে কাবু করে সফল হয়েছে বাটলারের দল। বারোতম ওভারে মঈনকে ক্যাচ দেয়ার আগে টি-টুয়েন্টির এক নম্বর ব্যাটার যোগ করে যান ১৪ রান। পরের জুটিতে পান্ডিয়াকে নিয়ে ৬১ রান আনেন কোহলি।

ওভারপ্রতি প্রায় ১২ রান এনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া জুটি হতে পারত এটি। দলীয় ১৩৬ রানে ফিফটি করে ফেরেন কোহলি। টি-টুয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়েছেন চার হাজার রানের মাইলফলক। ফেরার আগে ৪০ বলে চারটি চার ও এক ছক্কায় খেলেছেন ৫০ রানের ইনিংস।

শেষ ৫ ওভারে ব্যাট করতে আসা পান্ডিয়া পূরণ করেছেন টপ অর্ডারের ঘাটতি। মারমুখী ডানহাতি ব্যাটার শেষ বলে হিট উইকেট আউট হওয়ার আগে ৪ চার ও ৫ ছক্কায় করে যান দুর্দান্ত ফিফটি। সংগ্রহ দেড়শ ছাড়িয়ে দিতে ৩৩ বলে খেলেছেন ৬৩ রানের ক্যামিও। ব্যাট চালিয়েছেন দুইশ ছুঁইছুঁই স্ট্রাইকে রেটে। ইংলিশ বোলারদের শেষ ৫ ওভারে ৬৩ রান তুলে চ্যালেঞ্জিং লক্ষ্য আনেন পান্ডিয়া-পান্ট। ৬ বলে ৪ রান করে রান আউট হয়ে ফেরেন পান্ট।

ইংলিশদের দুর্দান্ত শুরু এনে দেয়া ক্রিস ওকস ৩ ওভারে ২৪ রান খরচ করেছেন, ফিরিয়েছেন রাহুলকে। ৪ ওভারে ২০ রান খরচ করে যাদবকে ফিরিয়েছেন রশিদ। ৪৩ রানের বিনিময়ে ৩ উইকেট নেন জর্ডান। ইংলিশদের হয়ে খরুচে ছিলেন স্যাম কারেনও। ৪ ওভারে তিনি ৪২ রান দিয়েও পাননি উইকেটের দেখা।

Tags: অ্যাডিলেডটি-টুয়েন্টি ইংল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২টি-টুয়েন্টি ভারতবাটলাররশিদসেমিফাইনালহেলস
Previous Post

জাবিতে আসতে শুরু করেছে অতিথি পাখি

Next Post

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে দুবাইয়ে সেমিনার

Next Post
দুবাইয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সেমিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে দুবাইয়ে সেমিনার

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভরা হাট ভাঙল ভারতের বিদায়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT