চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালাউদ্দিনের কথা স্মরণ করে কাঁদলেন কিরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
কিরণ স্মরণে শোক প্রকাশের জন্য কাঁদছেন একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ফিরেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুতে শিরোপামঞ্চে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের দল। যাত্রাপথটা সহজ ছিল না, মেয়েদের উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আরেকবার তুলে ধরলেন সেসব কথাই। সাফল্য যাত্রায় সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের অনেকবেশি অবদান ছিল, তাকে স্মরণ করে কাঁদলেন কিরণ।

মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে আসেন বীরকন্যারা। সেখানে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে মেয়েদের সাফল্যযাত্রার পেছনের কাহিনী তুলে ধরেন কিরণ। জানান, এপর্যন্ত আসতে নানা কাঠখড় পোড়াতে হয়েছে তার এবং সাবেক সভাপতির।

‘এশিয়া কাপ ও ওয়ার্ল্ডকাপে যেতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। যে চ্যাম্পিয়নদের আপনারা দেখছেন, তাদের নিয়ে আমি এবং কাজী সালাউদ্দিন যখন যাত্রা শুরু করেছিলাম, সেটা অনেকবেশি কঠিন ছিল। কারণ মেয়েদের নাম শুনলে কোনো স্পন্সর আসতে চাইত না। আমাদের কোনো স্পন্সর ছিল না, যাত্রাটা অনেক কঠিন ছিল।’

‘বাংলাদেশে অনেক ফুটবলবোদ্ধা আছেন, তবে তার মধ্যে কাজী সালাউদ্দিন সর্বশ্রেষ্ঠ। তার কারণে বাংলাদেশের মেয়েরা আজকে চ্যাম্পিয়ন এবং আমরা স্বপ্ন দেখি এশিয়ান কাপ ও ওয়ার্ল্ড কাপের মতো আসরে খেলার। আজকের দিনে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাতে চাই কাজী সালাউদ্দিনকে, তিনি তার মেধা দিয়ে ফুটবলকে এ জায়গায় নিয়ে গেছেন। তিনি সভাপতি না থাকলে আমাদের পক্ষে সম্ভব হতো না ফুটবলকে এ পর্যায়ে নিয়ে আসতে।’

‘আমরা অবশ্যই স্বপ্ন দেখি মেয়েদেরকে এশিয়ান পর্যায়ে নেয়ার। মেয়েদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজগুলো করতে হবে, তা হল শক্তিশালী দলগুলোর বিপক্ষে বেশি করে ফিফার ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে। বর্তমান কমিটি অনেকবেশি ইতিবাচক মেয়েদের খেলা নিয়ে।’

Tags: কিরণচ্যানেল আইনেপালফিফাসালাউদ্দিন
Previous Post

বিপিএলের সূচি চূড়ান্ত

Next Post

গোলবারের নিচে রূপনা যতটা আত্মবিশ্বাসী, ছেলেরাও ততটা না

Next Post
রূপনা ফুটবল কিপার হিসেবে মাঠে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও হাসিখুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

গোলবারের নিচে রূপনা যতটা আত্মবিশ্বাসী, ছেলেরাও ততটা না

আসিফের গানের মডেল সিঁথি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফের গানের মডেল হচ্ছেন সেই সিঁথি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT