চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসিফের গানের মডেল হচ্ছেন সেই সিঁথি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:57 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in বিনোদন
A A
আসিফের গানের মডেল সিঁথি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনের সময় ইতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিলো তাকে। সাহসী ভূমিকার জন্য তার নামের আগে কুইন, বাঘিনী, আয়রন লেডি-র মতো বিশেষণ জুড়ে দিয়েছেন কেউ কেউ!

তবে গেল আগস্টের মাঝামাঝিতে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নতুন করে আসেন আলোচনায়! যার কথা বলা হচ্ছে, তিনি ফারজানা সিঁথি!

যাকে এবার পাওয়া যাবে অন্যরকম ভূমিকায়! গায়ক আসিফ আকবরের নতুন গানের মডেল হতে যাচ্ছেন ‘ললনা’ খ্যাত গায়ক শেখ সাদী। তার সঙ্গে সেই গানেই মডেল হিসেবে দেখা যাবে ফারজানা সিঁথিকে!

আসিফের গানের মডেল সিঁথি, দুইজনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ গায়ক হিসেবে শেখ সাদী বেশ জনপ্রিয়। এবারই প্রথম তিনি অন্যের গানের মডেল হতে যাচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে সাদী বলেন, আসিফ ভাই সোমবার বললেন অফিসে এসো। তারপর উনি এই কাজটি করতে বললেন। উনি আমার কাছে লিজেন্ড। তার গানের মডেল হতে পারবো এটা আমার জন্য সম্মানের। আমার সঙ্গে যিনি থাকবেন তার সঙ্গে আসিফ ভাইয়ের অফিসেই দেখা হলো প্রথম। আশা করছি ভালো কিছু হবে।

নতুন এগানের কথাগুলো এমন, আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা, মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা, ভেসেছি আজ প্রেমের দেশে নিয়ে স্বপ্নকে তোমার, ভালোবাসার তাজমহলে খুলে গেছে সিংহদ্বার, তুমি আমার এ পৃথিবী, তুমি ছাডা আজ সব অচেনা।

বাংলাদেশি নারীর সঙ্গে দুই পুরুষের ছবি, টেলিভিশন স্টুডিওতে. Channel i News - চ্যানেল আই নিউজ গানটির সুর ও সংগীত করেছেন রাজীব এবং মোনা। কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মূখার্জী ( বাংলা), শাদাব আখতার (বেপানা দিল- হিন্দি)। আসিফ আকবরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের নিকিতা গান্ধী।

জানা যায়, গানটি বাংলা ও হিন্দি দুই ভাষাতেই হবে। গানের ভিডিও নির্মাণ করবেন সৌমিত্র ঘোষ ইমন।

আসিফ আকবর জানান, নিটোল প্রেমের গানটির মডেল হিসেবে আমি নিজে পছন্দ করেছি জেন-জি কন‍্যা ফারজানা সিঁথি এবং তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদীকে। গানের শুটিং হবে শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর এ। গানটি মুক্তি পাবে আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে।

Tags: আসিফ আকবরগানফারজানা সিঁথিলিড বিনোদনশেখ সাদীসংগীত
Previous Post

গোলবারের নিচে রূপনা যতটা আত্মবিশ্বাসী, ছেলেরাও ততটা না

Next Post

‘সামনের মৌসুমে মেয়েদের জাতীয় লিগ ও সুপার লিগ হবে’

Next Post
ক্রিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সামনের মৌসুমে মেয়েদের জাতীয় লিগ ও সুপার লিগ হবে’

কোরিয়ান অভিনেতার রহস্যজনক মৃত্যু নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ান জনপ্রিয় অভিনেতার রহস্য মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT