চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোলবারের নিচে রূপনা যতটা আত্মবিশ্বাসী, ছেলেরাও ততটা না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:49 অপরাহ্ন 12, নভেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
রূপনা ফুটবল কিপার হিসেবে মাঠে প্রস্তুত, আত্মবিশ্বাসী ও হাসিখুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা দু’আসরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে ফিরেছে বাংলাদেশ। দুটি আসরেই লাল-সবুজদের গোলবার সামলেছেন রূপনা চাকমা। দুবারই জিতেছেন আসরসেরা গোলরক্ষকের পুরস্কার। বাংলাদেশের গোলবারের অতন্দ্রপ্রহরী রূপনাকে বেশ আত্মবিশ্বাসী মনে করেন অধিনায়ক সাবিনা খাতুন। তার কথায়, রূপনা ছেলেদের চেয়েও বেশ আত্মবিশ্বাসী।

গতমাসে সাফের সবশেষ আসরে কাঠমান্ডুতে শিরোপামঞ্চে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে দেশে ফেরে লাল-সবুজের দল। মঙ্গলবার সাফজয়ীদের নিয়ে আয়োজিত চ্যানেল আই’র বিশেষ ‘অভিনন্দন’ অনুষ্ঠানে অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে রূপনা সম্পর্কে এমন জানালেন সাবিনা। বলেছেন, ‘রূপনা তো, সবসময়ই সে বেস্ট। আমি ছেলেদেরকেও এতটা আত্মবিশ্বাসী দেখি না, গোলপোস্টে ও যতটা আত্মবিশ্বাস নিয়ে দাঁড়ায়।’

ফাইনাল ম্যাচে বাংলাদেশের প্রথম গোলটা এসেছিল মনিকা চাকমার থেকে। সেই গোলে ছন্দ পেয়েছিল বাংলাদেশ। পরে ২-১ গোলে ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেয় লাল-সবুজের দল। গোলটির জন্য মনিকাকে ধন্যবাদ জানিয়েছেন সাবিনা।

‘ফাইনাল ম্যাচটা ইন্টারেস্টিং ছিল, অবশ্যই তারা স্বাগতিক, যেকারণে চ্যালেঞ্জটা ছিল সেখানে। প্রথমেই বলব, খুব সাহসিকতা দেখিয়েছে মনিকা। ওর গোলটাতে আসলে প্রাণ ফিরে পাওয়া। কারণ, যখন একটা গোল হয় তখন টিম স্বাভাবিকভাবেই অনুপ্রাণিত হয়ে ওঠে। মনিকা থ্যাংক ইউ।’

ফাইনালে বাংলাদেশের ডিফেন্স লাইনের প্রশংসা করেছেন সাবিনা। বলেছেন, ‘বিশেষ করে ডিফেন্স লাইনে শিউলি-মাসুরা-প্রান্তি-শামসুন্নাহার ওরা আসলে ওদিন যে ডিউটি করেছিল, সেটা মনে হয় টুর্নামেন্টের সেরা পারফরম্যান্স ছিল। কোনমতেই ওদেরকে ভেদ করেনি কোনো খেলোয়াড়, গোল হয়েছে ওটা খেলার একটা অংশ। কিন্তু ওই জায়গাটাতে ওরা কঠিন ছিল।’

মিডফিল্ডার ও নতুন খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘আমি তো সবসময় বলি, মিডফিল্ড লাইনে মারিয়া-মনিকা তাদের দুজনের যে কেমেস্ট্রি, সেটা আসলে দেখার মতো। বদলিতে নামা আমাদের স্বপ্না, সাগরিকা বেস্ট। যারাই আসলে নতুন খেলেছে আমাদের মধু (শাহেদা আক্তার রিপা), ও ভারতের সাথে খেলেছে, যতটুকু খেলেছে আত্মবিশ্বাসের সাথে খেলেছে। অবাক হচ্ছি, ও এতটা আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। প্রত্যেকটা খেলোয়াড়ই যে যখনই নেমেছে, সে চেষ্টা করছে তার সেরাটা দেয়ার। তার ফল আমরা পেয়েছি।’

Tags: অভিনন্দনচ্যানেল আইমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪রূপনা. সাবিনালিড স্পোর্টস
Previous Post

সালাউদ্দিনের কথা স্মরণ করে কাঁদলেন কিরণ

Next Post

আসিফের গানের মডেল হচ্ছেন সেই সিঁথি

Next Post
আসিফের গানের মডেল সিঁথি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফের গানের মডেল হচ্ছেন সেই সিঁথি

ক্রিকেট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সামনের মৌসুমে মেয়েদের জাতীয় লিগ ও সুপার লিগ হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT