চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ পরিবারের করা মামলা অনুমোদন না হলে লাগাতার অবস্থান কর্মসূচি: জেআরএ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 08, মে 2025
in বাংলাদেশ
A A
জুলাই রেভোলিউশনারি অ্যালায়েন্সের লোগো, লাল ব্যাকগ্রাউন্ডে একটি উত্থিত হাতের চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই শহীদদের মামলায় পুলিশের নাম থাকলে সেটিকে ১৩২ ধারায় ফেলে পেন্ডিং করে ন্যায়বিচারের পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স (জেআরএ)।

আগামী ১২ মে (সোমবার) এর মধ্যে জুলাই গণহত্যার পেন্ডিং মামলাগুলোর অনুমোদন দেওয়া না হলে স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ডিসি অফিসের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়েছে সংগঠনটি।

জুলাই আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন জেআরএ এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে জেআরএ জানায়, আমরা লক্ষ্য করছি আগস্ট মাসে দায়ের করা মামলাগুলো এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে, শুধুমাত্র এই কারণে যে অভিযুক্তদের মধ্যে পুলিশ সদস্যদের নাম রয়েছে। ফলস্বরূপ, ১৩২ ধারা প্রয়োগ করে মামলাগুলো আটকে রাখা হয়েছে। পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আট মাস ধরে পড়ে থাকা ফাইলগুলোতে কোনো অগ্রগতি নেই।

‌জেআরএ জানায়, আমরা বারবার আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ডিসি অফিসগুলোকে স্মারকলিপি দিয়ে অনুরোধ করেছি, যেন এই ধারা বাতিল বা সংশোধন করে শহীদদের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার পথ খুলে দেওয়া হয়। কিন্তু আজও আমাদের এবং শহীদ পরিবারের আর্তনাদ শুনতে পায়নি রাষ্ট্রযন্ত্র।

‘‘আইন উপদেষ্টাকে ১৩২ ধারা বাতিল বা সংশোধন এর জন্য স্মারকলিপি দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয় জুলাই শহীদের মামলাগুলো ১৩২ ধারায় আটকে আছে (মামলায় পুলিশের নাম থাকলে ১৩২ ধারায় ফেলে)। সেগুলো যেন অ্যাপ্রুভ করে দেয়। আগষ্টের মামলা এখনও পেন্ডিং আছে। ওনারা আমাদের এবং শহীদ পরিবারের কথা শুনে নাই।’’

সংগঠনটি জানায়, বিচারের জন্য অপেক্ষা, ৮ মাসে ধরে মামলার কাগজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরে আছে। পুলিশের গুলিতে শহীদ, পুলিশের নামে মামলা দিয়েছে, তাই মামলা অ্যাপ্রুভ হচ্ছে না। শহীদ পরিবারের সাথে এই ধরনের হঠকারী কাজ আমরা আর সহ্য করব না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি- আগামী ১২ মে (সোমবার) এর মধ্যে যদি জুলাই গণহত্যার পেন্ডিং মামলাগুলো অনুমোদনের আওতায় না আনা হয় এবং ১৩২ ধারা বাতিল বা সংশোধনের বিষয়ে কোনও দৃশ্যমান সিদ্ধান্ত না আসে- তবে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ডিসি অফিসের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব।

Tags: জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স
Previous Post

আওয়ামী লীগের বিচার করতে গঠন হচ্ছে ট্রাইব্যুনাল ২

Next Post

ফাইজুল হক ঈশানকে ঢাবির প্রভাষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইজুল হক ঈশানকে ঢাবির প্রভাষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

মোবাইল জার্নালিজম বুটক্যাম্পের অংশগ্রহণকারীরা একত্রে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মোবাইল জার্নালিজম বুটক্যাম্প ফর ল রিপোর্টার্স’ অনুষ্ঠিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT