চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইজুল হক ঈশানকে ঢাবির প্রভাষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 08, মে 2025
in আদালত
A A
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক পদে এস এম ফাইজুল হক ঈশানকে এক মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী আহমেদ ইশতিয়াক।

আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে সমাজবিজ্ঞান বিভাগের তিনজন প্রভাষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তখন এস এম ফাইজুল হক ঈশান ওই পদের জন্য আবেদন করেন। পরে নিয়োগের নির্বাচনী বোর্ড সভায় তিনিসহ মোট তিনজনকে নির্বাচন করা হয়। পরবর্তীতে সিন্ডিকেট বোর্ড দুইজনের নিয়োগের সুপারিশ করলেও ফাইজুল হক ঈশানকে নিয়োগের সুপারিশ করেনি। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। সেই রিটে প্রাথমিক শুনানির পর হাইকোর্ট রুল জারি করেন। সে রুল যথাযথ ঘোষণা করে রায় দিলেন উচ্চ আদালত।

আজকের রায়ের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বলেন, “নির্বাচনে নিয়োগ বোর্ড কোনো ব্যক্তিকে শিক্ষক হিসেবে নিয়োগের সুপারিশ করলে কোনো কারণ ছাড়া সেই ব্যক্তিকে নিয়োগ না দেওয়ার সুযোগ নেই। কিন্তু সিন্ডিকেট বোর্ড কোনো কারণ ছাড়াই ফাইজুলের নিয়োগ আটকে দেয়। সিন্ডিকেট বোর্ড আইন অনুসরণ না করেই এস এম ফাইজুল হক ঈশানকে শিক্ষকতা থেকে বঞ্চিত করেছে। তাই বিষয়টি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে আদালত আজ রায় দিয়ে ফাইজুল হক ঈশানকে নিয়োগের নির্দেশ দিয়েছেন।

Tags: ঢাবিহাইকোর্ট
Previous Post

শহীদ পরিবারের করা মামলা অনুমোদন না হলে লাগাতার অবস্থান কর্মসূচি: জেআরএ

Next Post

‘মোবাইল জার্নালিজম বুটক্যাম্প ফর ল রিপোর্টার্স’ অনুষ্ঠিত

Next Post
মোবাইল জার্নালিজম বুটক্যাম্পের অংশগ্রহণকারীরা একত্রে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মোবাইল জার্নালিজম বুটক্যাম্প ফর ল রিপোর্টার্স’ অনুষ্ঠিত

সশস্ত্র বাহিনী মোতায়েন, নিরাপত্তা রক্ষা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT