চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মোবাইল জার্নালিজম বুটক্যাম্প ফর ল রিপোর্টার্স’ অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 08, মে 2025
in বাংলাদেশ
A A
মোবাইল জার্নালিজম বুটক্যাম্পের অংশগ্রহণকারীরা একত্রে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মোবাইল জার্নালিজম বুটক্যাম্প ফর ল রিপোর্টার্স’ অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালা উদ্বোধন করেছেন।

বৃহস্পতিবার (৮ মে) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী চলে এ কর্মশালা।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বিচারপতি সূচিত রোডম্যাপের অন্তর্ভুক্ত বিচারবিভাগের স্বাধীনতা ও অগ্রাধিকার বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন। তিনি বিচারবিভাগের স্বাধীনতা ও সংস্কার সম্পর্কে গৃহীত কর্মসূচিসমূহ তৃণমূল জনগোষ্ঠীকে অবহিত করতে আইন বিষয়ক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদের সভাপতিত্বে কর্মশালায় ইউএনডিপি-বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

অতিথিবৃন্দ বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার সম্পর্কিত আইন সাংবাদিকদের জন্য মোবাইল সাংবাদিকতা রোডম্যাপের মূল ভিত্তিগুলো তুলে ধরে আইন বিষয়ক সাংবাদিকদের সহজ ও প্রাঞ্জল ভাষায় রিপোর্টিংয়ের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ বিচারবিভাগ সংক্রান্ত রিপোর্টিংয়ের ক্ষেত্রে কর্মশালাটি আইন সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে এবং সুইডেন দূতাবাস, বাংলাদেশ সুপ্রিমকোর্ট এবং ইউএনডিপি-বাংলাদেশের সহায়তায় ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ আইন সাংবাদিকদের জন্য দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে বক্তৃতা করেন।

বিচারবিভাগের স্বাধীনতা ও সংস্কার বিষয়ক কর্মসূচিতে ইউএনডিপি-বাংলাদেশের সহায়ক ভূমিকা নিয়ে অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপি-বাংলাদেশের আইন, বিচার এবং নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার। পরে মোবাইল জার্নালিজম নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালনা করেন মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. কাবিল খান জামিল এবং বাংলাদেশ টাইমসের এডিটর-ইন-চিফ সাব্বির আহমেদ।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্নার সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠান ও কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন আইন বিষয়ক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। কর্মশালাটির পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক।

Tags: সুপ্রিম কোর্ট
Previous Post

ফাইজুল হক ঈশানকে ঢাবির প্রভাষক পদে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

Next Post

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

Next Post
সশস্ত্র বাহিনী মোতায়েন, নিরাপত্তা রক্ষা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল

নাঈমের হাতে চেক তুলে দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

হাত হারানো নাঈম কারখানা মালিকের থেকে পেলেন ১০ লাখ টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT