চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাঁদের মাটিতে বিধ্বস্ত জাপানের পাঠানো মিশন রোবট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 26, এপ্রিল 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
জাপানের পাঠানো মিশন রোবট চাঁদে অবতরণ করেছে, পৃথিবীর দৃশ্য পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যক্তিগত উদ্যোগে চাঁদে পাঠানো জাপানের প্রথম চন্দ্রমিশন বিধ্বস্ত হয়েছে। টোকিওভিত্তিক কোম্পানি ‘আইস্পেস’ চন্দ্র পৃষ্ঠে একটি মহাকাশযান অবতরণ করার সাহসী প্রচেষ্টা চালিয়েছিল। জাপানি স্টার্টআপ আইস্পেস ইনক বলেছে, তাদের  প্রথম চাঁদে অবতরণ করার প্রচেষ্টা হাকুটো-আর মিশন ১ (এম১) ল্যান্ডারের সাথে যোগাযোগ হারিয়ে ফেলার পরে মিশনটি ব্যর্থ হয়েছে। এটি সম্ভবত চন্দ্র পৃষ্ঠে বিধ্বস্ত হয়েছে। 

কোম্পানিটির  প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী তাকেশি হাকামাদা একটি লাইভ স্ট্রিমে বলেছেন, আমরা রোভারটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছি, তাই আমাদের ধরে নিতে হবে যে আমরা চাঁদের পৃষ্ঠে অবতরণ সম্পূর্ণ করতে পারিনি।

এক সপ্তাহ আগে আমেরিকান কোম্পানি স্পেসএক্স-এর স্টারশিপ রকেট তার লঞ্চ প্যাড থেকে ওঠার কয়েক মিনিটের মধ্যে বিস্ফোরিত হওয়ার পর এটি ব্যক্তিগত উদ্যোগে মহাকাশ অভিযানের জন্য দ্বিতীয় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এখন পর্যন্ত কোন প্রাইভেট ফার্মই চন্দ্রপৃষ্ঠে অবতরণে সফল হতে পারেনি। শুধুমাত্র যুক্তরাষ্ট্র, প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং চীনেরই চাঁদে সফট-ল্যান্ডেড মহাকাশযান রয়েছে। সাম্প্রতিক বছরগুলিতে ভারত এবং একটি বেসরকারি ইসরায়েলি কোম্পানির চন্দ্রপৃষ্ঠে অবতরণের প্রচেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।

জাপানের শীর্ষ সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো বলেছেন, মিশনটি অসম্পূর্ণ হয়ে গেলেও দেশটি মহাকাশে তার প্রচেষ্টা চালিয়ে যেতে চায়। কারণ দেশীয় মহাকাশ শিল্পের বিকাশে এই প্রচেষ্টাগুলি উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

Tags: জাপানমহাকাশযানস্পেসএক্স
Previous Post

রিয়ালকে বিধ্বস্ত করা কে এই আর্জেন্টাইন?

Next Post

ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং: কাদের

Next Post
কাদের বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং: কাদের

ম্যানচেস্টার সিটি কোচ গার্দিওলা মহারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটি-আর্সেনাল মহারণ ঘিরে যা বলছেন গার্দিওলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT