চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালকে বিধ্বস্ত করা কে এই আর্জেন্টাইন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 26, এপ্রিল 2023
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড়ের চুম্বন ও শান্তির সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগায় মঙ্গলবার রাতে জিরোনার বিপক্ষে বিধ্বস্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। হেরেছে ৪-২ গোলে। স্প্যানিশ জায়ান্টদের পরাস্ত করার নায়ক ২৪ বর্ষী এক আর্জেন্টাইন। নাম টাটি কাস্তেয়ানোস। আলবিসেলেস্তে ফরোয়ার্ড একাই ধসিয়ে দিয়েছেন রিয়াল রক্ষণ। জিরোনার চার গোলের ৪টিই করেছেন কাস্তি।

জিরোনার ঘরের মাঠে ৪ গোল করে রেকর্ডও গড়েছেন কাস্তেয়ানোস। সব প্রতিযোগিতা মিলিয়ে দশম খেলোয়াড় হিসেবে রিয়ালের বিপক্ষে এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়েছেন। সবশেষ ২০১৩ সালে স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে এ কীর্তি গড়েছিলেন রবার্ট লেভান্ডোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে মাদ্রিদিস্তাদের বিপক্ষে চার গোল করেছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব নিউইয়র্ক সিটি এফসি থেকে গতবছরের জুলাইয়ে ধারে জিরোনাতে আসেন কাস্তেয়ানোস। এপর্যন্ত লা লিগায় খেলেছেন ২৯ ম্যাচ। গোল করেছেন ১১টি। কোপা ডেল রে-তে খেলেছেন ২ ম্যাচ, গোল ১টি।

১৯৯৮ সালের ৩ অক্টোবর আর্জেন্টিনার মেনডোজা শহরে জন্ম কাস্তেয়ানোসের। বেড়ে ওঠা সেখানেই। পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু ‘ক্লাব ইউনিভার্সিদাদ ডে চিলি’র হয়ে, ২০১৭ সালের শীতকালীন মৌসুমে। সেবছর গ্রীষ্ম মৌসুমে উরুগুইয়ান ক্লাব ‘মন্টেভিডিও সিটি টর্কে’ পাড়ি জমান ধারে। ওই মৌসুমে ১২ ম্যাচে ২ গোল করেছিলেন।

২০১৮ সালের জুনে লোন শেষ হলে ১ লক্ষ ৫০ হাজার ইউরোয় তাকে কিনে নেয় ‘মন্টেভিডিও সিটি টর্ক’। পরের মাসে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ‘নিউইয়র্ক সিটি এফসি’তে ধারে পাঠায় সিটি টর্ক। ওই মৌসুমে ২৯ ম্যাচ খেলে ৪ গোল করেন কাস্তেয়ানোস।

ডিসেম্বরে ধার শেষ হলে ২০১৯ সালের জানুয়ারিতে ৪ লক্ষ ইউরোয় কাস্তেয়ানোসকে কিনে নেয় নিউইয়র্ক সিটি। সেই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ১১ গোল করেন এ আর্জেন্টাইন। ২০১৯-২০ মৌসুমে নিউইয়র্ক সিটির জার্সিতে খেলেন ২৯ ম্যাচ। গোল করেন ৭টি।

নিউইয়র্ক সিটি এফসিতে কাস্তেয়ানোসের সোনালি সময় ছিল ২০২০-২১ মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৩৬ ম্যাচ। গোল করেন ২৩টি। ২০২১-২২ মৌসুমেও ছিলেন ফর্মের তুঙ্গে। ২৫ ম্যাচে ১৭ গোল করেন আমেরিকান ফুটবলের সব প্রতিযোগিতা মিলিয়ে।

২০২২ সালে গ্রীষ্মকালীন মৌসুমে স্প্যানিশ ক্লাব জিরোনাতে কাস্তেয়ানোসকে ধারে পাঠায় নিউ ইয়র্ক সিটি এফসি। ২০২২-২৩ মৌসুমে এখন অবধি ৩১ ম্যাচ খেলেছেন কাস্তেয়ানোস। গোল করেছেন ১২টি।

২০২০ সালে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ৬ ম্যাচ খেলেছেন কাস্তেয়ানোস। দেশের হয়ে গোলের দেখা পাননি এখনও।

Tags: আর্জেন্টিনাকাস্তেয়ানোসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
Previous Post

ওমরা করে বাড়িতে আসার দিনই ‍যুবলীগ নেতাকে হত্যা

Next Post

চাঁদের মাটিতে বিধ্বস্ত জাপানের পাঠানো মিশন রোবট

Next Post
জাপানের পাঠানো মিশন রোবট চাঁদে অবতরণ করেছে, পৃথিবীর দৃশ্য পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদের মাটিতে বিধ্বস্ত জাপানের পাঠানো মিশন রোবট

কাদের বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতরের চেয়ে ঈদুল আজহা আরও চ্যালেঞ্জিং: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT