চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে ব্যাটার-বোলারের ভারসাম্য চান গাঙ্গুলি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:46 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে চলছে রান বন্যার ম্যাচ। আইপিএলের চলতি আসরেই দলীয় সর্বোচ্চ রানের নতুন রেকর্ড হয়েছে তিনবার। এখন পর্যন্ত স্কোর ২৫০ রানের উপরে উঠেছে সাতবার। বিষয়টি একেবারেই ভালো চোখে দেখছেন না ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তার মতে, ব্যাটার-বোলারদের মধ্যে ভারসাম্য থাকাটা বেশ জরুরি।

আইপিএলে ফ্ল্যাট উইকেট এবং ইমপ্যাক্ট-সাব নিয়মের মধ্য দিয়ে একজন অতিরিক্ত ব্যাটারের জন্য বোলারদের বেশ ভুগতে হচ্ছে বলে মনে করেন সৌরভ। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এভাবে খেলা চালিয়ে যাওয়া বোলারদের জন্য মোটেও সহজ নয়। তারা সবকিছুতেই ভুগছে এবং ব্যাট ও বলের ভারসাম্য আনতে ভবিষ্যতে এই জায়গা নিয়ে কাজ করতে হবে।’

বিসিসিআইয়ের সাবেক সভাপতির সঙ্গে সুর মিলিয়েছেন ভারতীয় দলের তারকা স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। টেস্টের এক নম্বর বোলার সামাজিক যোগাযোগমাধ্যমে বোলারদের বাঁচানোর আকুতি জানিয়েছেন। তিনি লিখেন, ‘‘অনুগ্রহ করে কেউ ‘বোলারদের বাঁচান’।’’

গত রাতে ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬১ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এটি সপ্তম ও কলকাতার দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে জনি বেয়ারস্টোর দুর্দান্ত শতকে ভর করে ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় পাঞ্জাব। ৪৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। ২৮ বলে অপরাজিত ৬৮ রানের ক্যামিও ইনিংস খেলেন শশাঙ্ক সিং।

Tags: আইপিএলইডেন গার্ডেন্সকলকাতালিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলি
Previous Post

৮০ লেগ স্পিনার খুঁজে পেয়েছে বিসিবি

Next Post

দেশে তীব্র গরমের জন্য দায়ী আওয়ামী লীগ: রিজভী

Next Post
রাজনৈতিক নেতাদের সমাবেশে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে তীব্র গরমের জন্য দায়ী আওয়ামী লীগ: রিজভী

এভারেস্ট ফিশ কারি মাসালা প্যাকেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ভেজাল পণ্যের তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT