চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮০ লেগ স্পিনার খুঁজে পেয়েছে বিসিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনে ব্যাটিং প্র্যাকটিস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে লেগ স্পিনার নিয়ে হ্যাপিত্যেশ বহু দিনের। আক্ষেপ ঘোচাতে অনেক দিন ধরেই কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গেম ডেভেলপমেন্ট বিভাগ অনেকটা নীরবে দেশের আনাচে-কানাচে গিয়ে খুঁজে বের করেছে ৮০ জন তরুণ লেগ স্পিনার। যাদের মধ্যে মূল ক্যাম্পে টিকবেন ২০ জন।

আগামী ২ ও ৩ মে মিরপুরের একাডেমি মাঠে হবে একেকদিন ৪০ জনের ট্রায়াল অনুষ্ঠিত হবে বলে জানা গেছে বিসিবি সূত্রে। জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নিয়োগ পাওয়া পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার মুশতাক আহমেদ দেখবেন তাদের। পরবর্তী ধাপেও মুশতাকের সান্নিধ্য পাবেন ক্যাম্পের লেগ স্পিনাররা।

দেশের বিভিন্ন জেলা ঘুরে লেগ স্পিনার হান্ট করেছেন শাহিদ মাহমুদ। বিসিবি ডেভেলপমেন্ট বিভাগের তত্ত্বাবধানে নীরবে কাজ করে চলেছেন পাকিস্তানে প্রথম শ্রেণি ক্রিকেট খেলা এই লেগ স্পিন কোচ। ৮ মাস আগে তাকে এই কাজের জন্য নিয়োগ দেয়া হলেও বিসিবি তা গোপন রেখেছে।

গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান খালেদ মাহমুদ সুজন শনিবার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের বিভাগীয় রাউন্ড শুরুর সংবাদ সম্মেলনে মিরপুরে সংবাদমাধ্যমকে জানান লেগ স্পিনারদের নিয়ে মহাপরিকল্পনার কথা।

স্কুল ক্রিকেট থেকে ২০২২ সালে শাইখ ইমতিয়াজ শিহাব আলোচনায় উঠে আসে। স্কুল ক্রিকেটে ভালো করা খেলোয়াড়দের নিয়ে গড়া দলকে বিসিবি পাঠায় মুম্বাই ও আসামে। প্রতিটি সিরিজেই লেগ স্পিনে মুগ্ধ করেছে শিহাব। দুই সফরেই দলের সর্বোচ্চ উইকেটশিকারি সে। আর তাতেই একটু একটু আশা তৈরি হচ্ছে তাকে নিয়ে।

বয়সভিত্তিক ক্রিকেটে লেগ স্পিনাররা দাপট দেখালেও দেশের ঘরোয়া ক্রিকেটে বরাবরই উপেক্ষিত তারা। কেন এমন হচ্ছে তার ব্যাখ্যায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ নিজের অভিমত জানান। পাশপাশি বিসিবির কার্যক্রম নিয়ে কথা বলেন।

লেগ স্পিনার নিয়ে আমাদের ভাবনা-চিন্তা অবশ্যই আছে। গেম ডেভেলপমেন্ট থাকে শাহিদ মাহমুদ লেগ স্পিনার কোচ হিসেবে আছেন। আমরা তথ্যটা প্রকাশ করিনি ওইভাবে। প্রায় ৮ মাস ধরে আমাদের সঙ্গে আছে। ৮০ জনকে আমরা নির্বাচন করেছি। শাহিদ কিন্তু বাংলাদেশের আনাচে-কানাচে গিয়েছে। আমরা দুই স্তরে ২০ জনকে বাছাই করবো।’

`এখনও ঢাকা প্রিমিয়ার লেগে খেলার মতো স্ট্যান্ডার্ডে অনেকে যেতে পারেনি। আরেকটা বড় কারণ হলো ক্লাব ক্রিকেটে কেউ লেগ স্পিনার খেলাতে চায় না। লেগ স্পিনার তো একটা বাজে বল করলে ছক্কা হজম করে এটা ম্যানেজমেন্ট মানতে পারে না। টিম অফিসিয়ালদের বুঝতে হবে একটা লেগ স্পিনার একটা ম্যাচ উইনার।’

Tags: খালেদ মাহমুদবিসিবিমিরপুরলিড স্পোর্টসলেগ স্পিনার
Previous Post

গুলিকাণ্ডে আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি

Next Post

আইপিএলে ব্যাটার-বোলারের ভারসাম্য চান গাঙ্গুলি

Next Post

আইপিএলে ব্যাটার-বোলারের ভারসাম্য চান গাঙ্গুলি

রাজনৈতিক নেতাদের সমাবেশে বক্তা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে তীব্র গরমের জন্য দায়ী আওয়ামী লীগ: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT