চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় ভেজাল পণ্যের তথ্য সংগ্রহ করছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:56 অপরাহ্ন 27, এপ্রিল 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
এভারেস্ট ফিশ কারি মাসালা প্যাকেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উচ্চ মাত্রায় ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক থাকার অভিযোগে হংকং এবং সিঙ্গাপুরে ভারতীয় কিছু পণ্য বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞার পর এবার মার্কিন খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফডিএ পণ্যগুলোর তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে।

শনিবার ২৭ এপ্রিল সংবাদ সংস্থা রয়টার্স’র প্রতিবেদনে বলা হয়, ভারতীয় পণ্যের বিষয়ে হংকংয়ের প্রকাশিত রিপোর্টটির বিষয়ে সচেতন যুক্তরাষ্ট্র।

শুক্রবার এফডিএ’র এক মুখপাত্র বলেন, এমন পরিস্থিতিতে পণ্যগুলো নিয়ে আরও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে এফডিএ।

হংকং চলতি মাসে ভারতীয় কোম্পানি এমডিএইচ’র তিনটি মাছের মিশ্রণের মসলা এবং এভারেস্ট’র মসলা বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। এছাড়া সিঙ্গাপুরও এভারেস্ট কোম্পানির মাছের মসলা বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে।

সিঙ্গাপুর বলছে, এভারেস্ট কোম্পানির মাছের এই মসলায় অতিরিক্ত ইথিলিন অক্সাইড রয়েছে, যা মানুষের জন্য অনুপযুক্ত। এছাড়াও এই কীটনাশকে রয়েছে ক্যান্সারের উচ্চ ঝুঁকি।

এমডিএইচ এবং এভারেস্ট কর্তৃপক্ষকে তাদের মন্তব্য জানানোর আবেদন করলেও তারা রয়টার্সকে তৎক্ষণাৎ কোন প্রতিক্রিয়া জানায়নি।

প্রতিবেদনে বলা হয়, এভারেস্ট এর আগে এক মন্তব্যে দাবি করে, তাদের পণ্যগুলো ভোক্তাদের জন্য নিরাপদ। তবে এমডিএইচ এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য প্রকাশ করেনি।

এমডিএইচ এবং এভারেস্ট’র মসলা জাতীয় পণ্যগুলো ভারতে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকায়ও এর প্রভাব রয়েছে ব্যাপক।

ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই কোম্পানি দু’টির পণ্যের কোয়ালিটি যাচাই শুরু করেছে বলে জানিয়েছে। সংস্থাটি বলছে, হংকং এবং সিঙ্গাপুরের প্রকাশিত রিপোর্টটি পর্যালোচনা এবং পণ্যের সঠিক মান যাচাইয়ের কাজ চলছে।

Tags: ভারতীয় পণ্য
Previous Post

দেশে তীব্র গরমের জন্য দায়ী আওয়ামী লীগ: রিজভী

Next Post

গরমে যেভাবে নিজেকে সুস্থ রাখবেন

Next Post
গরমে নিজেকে ঠাণ্ডা রাখতে ঘরে বসে ঠান্ডা বাতাসে বিশ্রাম নিচ্ছেন একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

গরমে যেভাবে নিজেকে সুস্থ রাখবেন

সংবাদ সম্মেলনে দুইজন বক্তা, microphones ও পেপার পজিশন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাল বলে খেলার চর্চা কমে যাচ্ছে: সুজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT