চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নের মতো মনে হচ্ছে, স্বপ্নটা এখনও শেষ হয়নি’

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে সবশেষ ১৩ আসরের মধ্যে সাতবার শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সেই মাইটি অস্ট্রেলিয়াকে বিদায় করে তৃতীয়বার ফাইনালে উঠেছে ভারত। জেমিমাহ রদ্রিগেজের অপরাজিত ১২৭ রানে ভর করে অজিদের ৫ উইকেটে হারিয়েছে তারা। দুর্দান্ত ইনিংস খেলে স্বপ্নেই ভাসছেন ভারতের তারকা ব্যাটার। শিরোপা জয়ের আগে স্বপ্নটা থামাতেও চান না জেমিমাহ।

নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে আসরের দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৪৯.৫ ওভারে ৩৩৮ রান তুলে থামে। জবাবে ৯ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে হারমানপ্রীত কৌরের দল। প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে রোববার একই মাঠে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

জয় নিশ্চিতের পর কান্না যেন থামছিলই না জেমিমাহর। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হলে কান্নার জন্য কথাই বলতে পারছিলেন না ঠিকঠাক। সেসময় ভারতের ২৫ বর্ষী ব্যাটার বলেন, ‘স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নটা এখনও শেষ হয়নি। সত্যিই গত চার মাসের কাজটা কঠিন ছিল। এটা একা করতে পারিনি। মা, বাবা, কোচ এবং আমার উপর যারা বিশ্বাস রেখেছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’

লিকলিকে গড়নের এ ব্যাটার পেশিবহুল কিংবা শক্তিমত্তা দিয়ে শট খেলেন না। ব্যাটিংয়ের দারুণ দক্ষতা, টাইমিংয়ের সহজাত ক্ষমতা ও কৌশল কাজে লাগানোর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা তাকে সফল করেছে। অথচ ব্যাটিংয়ে নামার আগে এদিনও তিনে খেলতে হবে বলে জানতেন না জেমিমাহ।

১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংসের পর জানালেন, ‘তিন নম্বরে ব্যাট করতে হবে জানতাম না। দলীয় আলোচনা চলাকালে গোসল করছিলাম। শুধু বলেছিলাম আমাকে জানাতে। মাঠে নামার পাঁচ মিনিট আগে, আমাকে বলা হয়েছিল তিন নম্বরে ব্যাট করতে হবে।’

সেঞ্চুরির পর উদযাপন না করা প্রসঙ্গে জেমিমাহ বলেছেন, ‘আমার পঞ্চাশ বা শতরানের বিষয় নয়। ভারতকে জিতিয়ে আনার লক্ষ্য ছিল। একটা সেটআপ ছিল। আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা হেরেছি।’

রোববার নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে ভারত-সাউথ আফ্রিকা।

Tags: অস্ট্রেলিয়াজেমিমাহনাভি মুম্বাইভারতমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আজ

Next Post

‘নূর ভাইয়ের কাছের হয়ে ওঠার সুযোগটা পাবো, এমন আশায় রয়েছি’

Next Post
নূর ভাইয়ের সঙ্গে একজন সাংবাদিকের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নূর ভাইয়ের কাছের হয়ে ওঠার সুযোগটা পাবো, এমন আশায় রয়েছি’

জনপ্রিয় রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাকে কেন বিদেশ যেতে দেওয়া হলো না জানতে চাই: এহছানুল হক মিলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT