চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাকে কেন বিদেশ যেতে দেওয়া হলো না জানতে চাই: এহছানুল হক মিলন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:05 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জনপ্রিয় রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এহছানুল হক মিলন

সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমি সরকারের কাছে জানতে চাই, কেন আমাকে বিদেশে যেতে দেওয়া হল না।

শুক্রবার ৩১ অক্টোবর সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এই সরকার মহান চব্বিশের গণঅভ্যুত্থানের সরকার। আমার দল বিএনপি শুরু থেকেই প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে আসছে। প্রধান উপদেষ্টার প্রতি আমার গভীর শ্রদ্ধা সন্মান রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, চিকিৎসার জন্য বিমানবন্দর থেকে বিদেশ যেতে না দেয়া, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা মনে করিয়ে দেয়। যা ফ্যাসিস্ট সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে করেছিল।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এ ধরনের আচরণ অপ্রত্যাশিত। বিমানবন্দর কর্তৃপক্ষের এই আচরণে আমি অসম্মানিত হয়েছি।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাদের কাউকে বিদেশ গমন করতে না দেয়া, অত্যাচারের একটি অন্যতম হাতিয়ার ছিল। গণভ্যুত্থান পরবর্তী এই সরকারের সময়েও চিকিৎসার জন্য বিদেশ যাত্রায় বাধা প্রদান হয়রানিমূলক ও অপমানজনক।

তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সরকার কোনো সংস্থা বা বিভাগ কারো ভুল তথ্যে বা ষড়যন্ত্রের বিভ্রান্ত হবেন না। আমিসহ দেশের সকল নাগরিকের সাংবিধানিক ও নাগরিক, মানবিক অধিকার রক্ষায় তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

চিকিৎসার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংককে যাওয়ার কথা ছিল মিলনের। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।

Tags: বিএনপিরাজনীতি
Previous Post

‘নূর ভাইয়ের কাছের হয়ে ওঠার সুযোগটা পাবো, এমন আশায় রয়েছি’

Next Post

হ্যালোইনে ভয় পেতে দেখতে পারেন যেসব সিনেমা

Next Post
একটি ভুতুড়ে দৃশ্য যেখানে একজন নারী উড়ন্ত অবস্থায় রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যালোইনে ভয় পেতে দেখতে পারেন যেসব সিনেমা

যুক্তরাষ্ট্র ও ভারতের নেতাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র-ভারতের ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT