চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘নূর ভাইয়ের কাছের হয়ে ওঠার সুযোগটা পাবো, এমন আশায় রয়েছি’

আসাদুজ্জামান নূরের জন্মদিনে অভিনেতা আফজাল হোসেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 31, অক্টোবর 2025
in বিনোদন
A A
নূর ভাইয়ের সঙ্গে একজন সাংবাদিকের সাক্ষাৎকারের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কিংবদন্তী অভিনেতা, সংস্কৃতি অঙ্গনের চেনা মুখ আসাদুজ্জামান নূর। ৩১ অক্টোবর তার জন্মদিন। গুণী এই শিল্পীর জন্মদিনে সহকর্মী ও অনুরাগীরা সামাজিক মাধ্যমে জানাচ্ছেন শুভেচ্ছা ও ভালোবাসা। নূরকে নিয়ে গুণী অভিনেতা, বিজ্ঞাপন নির্মাতা ও চিত্রশিল্পী আফজাল হোসেনও এদিন একটি দীর্ঘ পোস্ট লিখেছেন।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে নূরের অভিনয় তাকে বারবার ভাবিয়েছে জানিয়ে আফজাল লিখেন— “কীভাবে এত স্বাভাবিক থেকেও কেউ দুর্দান্ত অভিনয় করতে পারেন!” তিনি বলেন, নূরের কণ্ঠ আর উচ্চারণে এমন এক মাধুর্য আছে, যা “সুবাসের মতো নীরবে অনুভবকে আলিঙ্গন করে।”

“তাঁর শিল্পীসত্তার পরিচয় কারো জানা না থাকলেও মানুষটার কোমল ব‍্যাক্তিত্বের আকর্ষণ এড়ানো খুব সহজ নয়।” নূরের ব্যক্তিত্বে মুগ্ধ আফজাল।

বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবে নিজের শুরুর সময়ের একটি স্মৃতি টেনে আফজাল লেখেন, যখন বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশের বিজ্ঞাপন নির্মাতাদের ওপর আস্থা রাখত না, তখনই আসাদুজ্জামান নূর তাঁর ওপর ভরসা রেখে আন্তর্জাতিক একটি পণ্যের বিজ্ঞাপন তৈরির দায়িত্ব দেন। নূর তখন বলেছিলেন, “সন্মান যেনো থাকে।”

নূরকে নিয়ে আফজাল এসময় বলেন,“তিনি দেশের বড় একটা বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের কর্তা, আমি একই ক্ষেত্রে শক্ত ভিত্তি তৈরির জন্য নিষ্ঠার সাথে কাজ করে চলেছি- এ দুই পরিচয়ের মধ্যে অনেক দূরত্ব কিন্তু যখন ভালো কাজ করতে পারার প্রতি সন্মান দেখিয়ে কেউ একজন কারো প্রতি হাত বাড়িয়ে দেন- তা সামান্য থেকে হঠাৎ মনে রাখার মতো সম্পর্কে উন্নীত হয়।”

নাট্যজীবনে নূর ‘নাগরিক নাট্য সম্প্রদায়’-এর সঙ্গে যুক্ত ছিলেন, আর আফজাল ‘ঢাকা থিয়েটার’-এর। তবু তাঁরা একে অপরের কাজের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন। আফজাল লেখেন, “যে সব মানুষকে আমি বিশেষভাবে সন্মান করি, তাঁদের সাথে খানিকটা দূরত্ব থাকুক— এটা চাই। কিন্তু কেউ চলে গেলে মনে হয়, তুমি তো পারতে, আরো কাছের হতে।”

শেষে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেন, “নূর ভাই বেঁচে আছেন। সে বেঁচে থাকা মৃত্যুর চেয়ে একটু ভালো। নূর ভাই ফিরবেন, আরও কাছের হয়ে ওঠার সুযোগটা পাবো, এমন আশায় রয়েছি। শুভ জন্মদিন আসাদুজ্জামান নূর, নূর ভাই।”

সত্তর ও আশির দশকের নাটক ও মঞ্চে নিজের স্বকীয় অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করেছিলেন আসাদুজ্জামান নূর। ‘বাকের ভাই’ চরিত্রের মধ্য দিয়ে তিনি এক প্রজন্মের স্মৃতিতে অমর হয়ে ওঠেন।

অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। নীলফামারী-২ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৪ সালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাদের ধারাবাহিক গ্রেপ্তারের মধ্যে ১৫ সেপ্টেম্বর রাতে ঢাকায় নিজ বাসা থেকে গ্রেপ্তার হন নূর। এক বছরের বেশী সময় ধরে তিনি কারাবন্দি রয়েছেন।

Tags: অভিনেতাআফজাল হোসেনআবৃত্তিআসাদুজ্জামান নূরনাটকনির্মাতানেতাবিজ্ঞাপনমঞ্চলিড বিনোদনসিনেমা
Previous Post

‘স্বপ্নের মতো মনে হচ্ছে, স্বপ্নটা এখনও শেষ হয়নি’

Next Post

আমাকে কেন বিদেশ যেতে দেওয়া হলো না জানতে চাই: এহছানুল হক মিলন

Next Post
জনপ্রিয় রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাকে কেন বিদেশ যেতে দেওয়া হলো না জানতে চাই: এহছানুল হক মিলন

একটি ভুতুড়ে দৃশ্য যেখানে একজন নারী উড়ন্ত অবস্থায় রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হ্যালোইনে ভয় পেতে দেখতে পারেন যেসব সিনেমা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT