আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। ঘরের মাঠে আফগানিস্তানকে পাত্তাই দেয়নি দেয়নি শ্রেয়াস আয়ারের দল। ঝড়ো ব্যাটিং করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ওপেনার অভিষেক শর্মা।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আফগানিস্তান আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। জবাব দিতে নেমে ১৩.৪ ওভারে ৩ উইকেট ও ৩৮ বল হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।
আগে ব্যাট করা আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন মোহাম্মদ নবী। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ১৩ রান করেন সেদিকুল্লাহ আতাল। আফগানিস্তানের চারজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারে।
ভারতের পক্ষে দারুণ বোলিং করে আর্শদীপ সিং ৩টি এবং জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী ১টি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন ওপেনার অভিষেক শর্মা। ৩২ বলে সাতটি চার ও সাতটি ছক্কায় ৮২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন ঈশান কিষান।
ভারতের পড়া তিন উইকেটের দুটি নেন মোহাম্মদ নবী। একটি উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই।









