চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরল রোগের সঙ্গে লড়াই, মঞ্চে ফিরে কাঁদলেন সেলিন ডিওন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 পূর্বাহ্ন 14, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

দীর্ঘ অপেক্ষার অবসান। বিরল ও জটিল রোগের সঙ্গে লড়াই করে প্রায় চার বছর পর আবারও মঞ্চে ফিরলেন বিশ্বখ্যাত কানাডীয় গায়িকা সেলিন ডিওন। শনিবার (১২ সেপ্টেম্বর) ফ্রান্সের প্যারিসে শুরু হয়েছে তার ১৬টি কনসার্টের বিশেষ আয়োজন। প্রথম দিনের পরিবেশনাতেই আবেগাপ্লুত হয়ে পড়েন এই তারকা শিল্পী।

প্যারিসের প্লেনিটিউড অ্যারেনায় নিজের কনসার্টের প্রথম পরিবেশনা শুরু করেন ফরাসি গান ‘অন নে শঁজ পা’ দিয়ে। গানটির অর্থ ‘আমরা বদলাই না’। গান শেষ করার পর চোখে পানি চলে আসে সেলিনের। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, কাঁদবেন না বলে নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর মঞ্চে ফিরে আসার আনন্দ ও দর্শকদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কালো পোশাকে চুল খোঁপা করে মঞ্চে গান গাইছেন সেলিন ডিওন। পরিবেশন করেছেন তার জনপ্রিয় গান ‘বিকজ ইউ লাভড মি’ ও ‘দ্য পাওয়ার অব লাভ’। এদিন তার কণ্ঠে শোনা যায় বিশ্বজুড়ে জনপ্রিয় ‘মাই হার্ট উইল গো অন’ গানটিও। ‘টাইটানিক’ সিনেমার এই গানটি তার ক্যারিয়ারের অন্যতম পরিচিত পরিবেশনা।

কনসার্ট শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবিও প্রকাশ করেন সেলিন। ছবিতে হাসিমুখে ভক্তদের সামনে দাঁড়িয়ে দুই হাত উঁচু করে তাকে উচ্ছ্বসিত দেখা যায়। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘যাত্রাপথে।’

ফরাসিভাষী কানাডার কুইবেক প্রদেশে জন্ম নেওয়া সেলিন ডিওন ফ্রান্সেও অত্যন্ত জনপ্রিয়। প্যারিসের তার সব কনসার্টের টিকিট বিক্রি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এই আয়োজন থেকে প্যারিস অঞ্চলে কয়েক মিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মযজ্ঞ তৈরি হবে।

২০২২ সালে সেলিন ডিওন জানিয়েছিলেন, তিনি ‘স্টিফ পারসন সিনড্রোম’ নামের বিরল স্নায়বিক রোগে আক্রান্ত। এই রোগে শরীরের বিভিন্ন অঙ্গ শক্ত হয়ে যাওয়া এবং তীব্র পেশির খিঁচুনি দেখা দিতে পারে। তখন তিনি জানিয়েছিলেন, এই অসুস্থতা তার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রভাব ফেলছে। এমনকি হাঁটতে সমস্যা হওয়ার পাশাপাশি আগের মতো গান গাওয়ার ক্ষেত্রেও তার কণ্ঠনালিতে সমস্যা তৈরি হচ্ছিল।

এই অসুস্থতার কারণে তার ক্যারিয়ারেও বড় ধাক্কা আসে। ২০২০ সালে করোনাভাইরাস মহামারির কারণে তার কনসার্ট সফর ব্যাহত হয়েছিল। এরপর দীর্ঘ বিরতির পর ২০২৪ সালের জুলাইয়ে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে আবারও মঞ্চে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

তবে এবার প্যারিসের মঞ্চে ১৬টি কনসার্টের আবাসিক আয়োজন নিয়ে সেলিনের প্রত্যাবর্তনকে দেখা হচ্ছে আরও বড় ‘কামব্যাক’ হিসেবে। দীর্ঘ অসুস্থতা ও শারীরিক প্রতিকূলতা পেরিয়ে তার এই ফিরে আসা ভক্তদের জন্যও হয়ে উঠেছে আবেগের মুহূর্ত। এনপিআর

Tags: কনসার্টটাইটানিকপ্যারিসলিড বিনোদনসেলিন ডিওন
Previous Post

শ্রীলঙ্কাকে হারিয়ে রেকর্ড অষ্টম এশিয়া কাপ জিতল ভারত

Next Post

হাজার গোলাপ পাঠানো সেই ‘রাজা-বাদশাই’ হলেন পায়েলের স্বামী!

Next Post

হাজার গোলাপ পাঠানো সেই ‘রাজা-বাদশাই’ হলেন পায়েলের স্বামী!

ছবি: সংগৃহীত।

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমছে না গরম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT