চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর, আহত ২ জন

সুমন রায় by সুমন রায়
10:01 অপরাহ্ন 06, জানুয়ারি 2024
in জনপদ, নরসিংদী
A A
নরসিংদীর শিবপুরে নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ছবি, আহত ২ জন. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী-০৩ শিবপুর আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও ২ কর্মীকে পিটিয়ে এবং কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার ৬ জানুয়ারি বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী ফজলে রাব্বি খানের ১৫-২০ জন কর্মী-সমর্থক পাঁচটি মাইক্রোবাসে করে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাসিরের বাড়িতে যান। ইউপি সদস্য মো. নাসির ঈগল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার একনিষ্ঠ কর্মী। ঘটনার সময় নাসির বাড়িতে ছিলেন না। ডাকাডাকি শুনে নাসিরের ভাই আবদুর রশিদ বেরিয়ে আসলে তাকে হুমকি দিয়ে তারা বলেন, ‘এই বাড়ির কেউ যেন ভোট দিতে না যায়, ভোটকেন্দ্রে গেলে মাইরালামু।’

বাকবিতণ্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে আবদুর রশিদকে মারধর করেন তারা। বাধা দিতে এলে প্রতিবেশী মিরাজ মিয়াকেও দেশীয় অস্ত্রের আঘাতে আহত করা হয়। এ সময় বাড়িটির জানালার গ্রিল ও কাঁচ ভাঙচুর করেন তারা। পরে ওই বাড়ি থেকে বের হয়েই পাশে থাকা ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেন তারা। এ সময় ক্যাম্পের ভেতরে থাকা ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়।  সেসময় ৫০টি চেয়ার ও দুইটি টেবিল ভাঙচুর করা হয়। পরে ওই পাঁচটি মাইক্রোবাসে করে চলে যান তারা।

স্বজনরা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য মিরাজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিবপুর থানার উপপরিদর্শক আবদুল হক জানান, ঈগল প্রতীকের  প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লার ক্যাম্প ভাঙচুর ও দুই কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে।  যারা এসব ঘটনা ঘটিয়েছেন তারা পলাতক, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। উর্ধতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানানো হয়েছে।

ঈগল প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা জানান, হামলায়  তার  ২ কর্মী আহত হয়েছেন। প্রতিপক্ষ বুঝে গেছে, সুষ্ঠু নির্বাচন হলে আমার জয় আটকানো সম্ভব নয়, তাই এসব করে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে চাইছেন তারা। আমার কর্মীদের কোপানো ও ক্যাম্প ভাঙচুরের ঘটনায় তিনি প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।

এই বিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী ফজলে রাব্বি খান জানান, ঘটনাটি শুনেছি। যতটুকু জেনেছি, এটি নির্বাচন সংশ্লিষ্ট কোন ঘটনা নয়। তাদের ব্যক্তিগত রেশারেশির জেরে এসব ঘটেছে।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
Previous Post

স্বতন্ত্র প্রার্থীকে প্রাণনাশের হুমকি, নৌকার প্রার্থীর বিরুদ্ধে মামলা

Next Post

সবচেয়ে কম ভোটারের আসন কোনটি?

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সবচেয়ে কম ভোটারের আসন কোনটি?

সিইসি নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থার পরও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে সিইসি’র আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT