শনিবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বিএনপি নির্বাচন ঠেকানোর আন্দোলনে থাকায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ কঠিন হবে। ভোটের নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে জানালেও সিইসি আশঙ্কা করে বলেন, সহিংস পরিস্থিতিতে ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হতে পারেন।







